
সাতক্ষীরার আশাশুনি এতিমখানা জামে মসজিদের সভাপতি নির্বাচিত হয়েছেন তুখোড় রাজনীতিবীদ ঢালী মোঃ সামছুল আলম। শুক্রবার (৮ এপ্রিল) জুম্মা দিন মসজিদে অনুষ্ঠিত সভায় তাকে সভাপতি নির্বাচিত করা হয়।
মসজিদের সকল মুসল্লিদের উপস্থিতিতে আশাশুনি উপজেলা শ্রমিক লীগের সভাপতি ও সাতক্ষীরা জেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্রনেতা ঢালী মোঃ সামছুল আলমকে সভাপতি হিসাবে নির্বাচিত করা হয়। কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ আব্দুল হাই সরদার। সভায় ৩১ সদস্য বিশিষ্ট মসজিদ পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।