শুক্রবার, ১৫ মে ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে তালায় খাল খনন কার্যক্রম শুরু শ্যামনগরে ঐতিহাসিক ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত  শ্যামনগরে ১০ ফুট লম্বা একটি গাঁ জা গাছ জ ব্দ দেবহাটায় ভগ্নিপতি কর্তৃক মি থ্যা মা ম লা য় হ য় রা নি র শি কা র শ্যালকের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় বুশরা গ্রুপে জমাকৃত গ্রাহকদের সমুদয় টাকা ফেরত ও মি থ্যো অ প প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন দেবহাটায় শিশুদের পুষ্টি ও অধিকার নিশ্চিতকরণে সচেতনতামূলক পটগান

আশাশুনি সরকারি কলেজের পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান এ বি এম মোস্তাকিম কে সংবর্ধনা

✍️আজিজুল ইসলাম🔏 আশাশুনি প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ মার্চ, ২০২২
  • ৩৭২ বার পড়া হয়েছে

সাতক্ষীরার আশাশুনি সরকারি কলেজের পক্ষ থেকে আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

এসময় ভার্চুয়ালি বক্তব্য প্রদান করেন অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি। তিনি শিক্ষার্থীদেরকে মাদক মুক্ত জীবন গড়ার লক্ষ্যে খেলাধুলায় মনোনিবেশের আহ্বান জানান। আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ সংবর্ধনা অনুষ্ঠানে সরকারি কলেজের পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিমের হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন। সোমবার বিকালে সরকারি কলেজের অডিটোরিয়ামে কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদের সভাপতিত্বে অন্তঃ কক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান মোস্তাকিম বলেন মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আশাশুনি ডিগ্রী কলেজ আজ সরকারি কলেজ হিসাবে বাস্তবে রূপ লাভ করেছে। তিনি সকল শিক্ষার্থীকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে নিজেদেরকে গড়ে তোলার আহ্বান জানান। এ সময় তিনি কলেজের অবকাঠামোগত উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। সরকারি কলেজের প্রভাষক জাকির হোসেন ভুট্টোর সঞ্চালনায় অন্তঃ কক্ষ ক্রীড়া প্রতিযোগিতার আহ্বায়ক প্রভাষক মহসিন আলী মোল্লা, প্রভাষক হাবিবুর রহমান, সরকারি কলেজের অধ্যক্ষের সহধর্মীনি সহ শিক্ষক, কর্মচারী ও ছাত্র-ছাত্রী বৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!