বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন ২৩ এপ্রিল কাশিয়ানীতে রেস্টুরেন্টে নারীকে ধ র্ষ ণে র অভিযোগে কর্মচারী গ্রে প্তা র সুন্দরবনের মধু আহরণ ও জ ল দ স্যু নি র্মু ল কার্যক্রমের উদ্বোধন সাতক্ষীরা বড়বাজারে ভবন নির্মাণে নির্দেশনা না মেনে পুরোনো দোকানের গা ঘেঁষে বহুতল ভবন নির্মাণ: আ ত ঙ্কে ব্যবসায়ীরা আশাশুনিতে ৮০০ লিটার পেট্রোল জ ব্দ, ১০ হাজার টাকা জ রি মা না, জ ব্দ কৃ ত তেল ন্যায্যমূল্যে বিক্রি গোপালগঞ্জে শ্বশুরকে হ ত্যা র দা য়ে জামাতাকে যা ব জ্জী ব ন কা রা দ ণ্ড  কালিগঞ্জে প্রত্যয় গ্রুপের বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন তীব্র জ্বালানি সংকটে ভোমরা স্থলবন্দর! আমদানি রপ্তানি ব্যাহত  দেবহাটায় নিবন্ধিত ও কমিউনিটির শিশুদের ব্যতিক্রমধর্মী জন্মদিন (বার্থডে বাউন্স ব্যাক) উদযাপন ও শিক্ষা উপকরণ বিতরণ কালিগঞ্জে অ স্ত্র মা ম লা য় ডা কা ত সর্দার ইয়ার আলীর ৭ দিনের রি মা ণ্ড ম ঞ্জু র

সমাজে বিশৃঙ্খলাকারীরা ইসলামের বন্ধু হতে পারেনা-পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান

✍️শেখ আরিফুল ইসলাম আশা🔏নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ মার্চ, ২০২২
  • ৬২৪ বার পড়া হয়েছে

সমাজে ফেতনা, ফেছাদ ও বিশৃঙ্খলা সৃষ্টি কারীরা ইসলামের বন্ধু হতে পারে না। তারা ইসলামের শত্রু। ইসলাম শান্তির ধর্ম এখানে বিশৃঙ্খলা সৃষ্টির কোন সুযোগ নেই। রোববার সাতক্ষীরার পাটকেলঘাটা খলিষখালির এনায়েতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে যুব সংঘ আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান এসব কথা বলেন।

জঙ্গীবাদসহ সকল অপশক্তি এসমাজ থেকে নির্মূল করাহবে উল্লেখ করে পুলিশ সুপার আরো বলেন, ২০১৩ সালে সাতক্ষীরার মাটিতে জামায়াতে ইসলামের নেতৃত্বে যে অপশক্তি হত্যাসহ নারকীয় তান্ডব চালিয়েছিল সেদিন তা রুখে দিয়েছলো পুলিশ।
কেউ ধর্মের নামে বিশৃঙ্খলা করলে কঠোরতার সাথে তা দমন করা হবে। বর্তমান সময়ে কোন স্বাধীনতা বিরোধী শক্তি আর মাথা চাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য পুলিশ বাহিনী সচেষ্ট রয়েছে।

তালা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও খলিষখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাংবাদিক মোজাফ্ফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওয়াজ মাহফিলে আরো উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) মোঃ সাজ্জাদ হোসেন,পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাঞ্চন কুমার রায়, ওসি (তদন্ত) বাবলুর রহমান খান।

ওয়াজ মাহফিলে কোরআন ও হাদিসের আলোকে সুদীর্ঘ বক্তব্য রাখেন মাওলানা এস এম বাইজিদ হোসেন, মাওলানা বিল্লাল হোসেন, মাওলানা নুরুজ্জামান, মাওলানা মিজানুর রহমান প্রমুখ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!