শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ৪০ দিনের জামাতে নামাজ প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ সাতক্ষীরা জেলা ছাত্রদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল শ্যামনগরে বৈশাখী শিবের চড়ক পূজা অনুষ্ঠিত  ভা র তে র মুসলমানদের উপর জু লু ম নি র্যা ত ন ও হ ত্যা র প্র তি বা দে সাতক্ষীরায় মানববন্ধন ও বি ক্ষা ভ সমাবেশ সুন্দরবনে কোস্ট গার্ডের অ ভি যা নে ৩ জ ল দ স্যু আ ট ক, অ স্ত্র উ দ্ধা র গানে ও ছন্দে কবিপ্রণাম: সাতক্ষীরায় বৈশাখের বিদায়লগ্নে রবীন্দ্র-স্মরণ সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময়

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হ ত্যা র প্রতিবাদে শ্যামনগরে শিয়া সম্প্রদায়ের বি ক্ষো ভ

✍️আলতাফ হোসেন বাবু✅
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ১৬৫ বার পড়া হয়েছে

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নূরনগর শিয়া সম্প্রদায়ের সদস্যরা।

শুক্রবার (৬ মার্চ ‘২৬) জুম্মা নামাজ শেষে নূরনগর শিয়া মসজিদ থেকে শিয়া সম্প্রদায়ের লোকজন ও স্থানীয়রা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি স্থানীয় শিয়া মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

বিক্ষোভকারীরা মিছিলে ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর’, ‘নারায়ে রিসালাত, ইয়া রাসুলুল্লাহ’, ‘আমেরিকার দুই গালে, জুতা মারো তালে তালে’, ‘ইজরায়েলের দুই গালে, জুতা মারো তালে তালে’ এবং ‘আমেরিকার কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’ ইত্যাদি স্লোগান দেন।

সমাবেশে নূরনগর শিয়া মসজিদের সভাপতি সার্জেন্ট শেখ রওশান আলমের সভাপতিত্বে উক্ত মসজিদের পেশ ইমাম
মাওলানা সাজিদুল ইসলাম বলেন, ‘আমাদের নেতা হযরত আয়াতুল্লাহ সাইয়েদ আলী হোসাইনি খামেনিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে হত্যা করেছে- এই অভিযোগের প্রতিবাদ জানাতেই তারা সমবেত হয়েছেন।’

তিনি বলেন, ‘আয়াতুল্লাহ খামেনিকে কেন হত্যা করা হয়েছে- এ বিষয়ে তারা জাতিসংঘের কাছে জবাব দাবি করবেন। ফিলিস্তিনিদের পক্ষে কথা বলাই কি খামেনির অপরাধ ছিল- এ প্রশ্নের উত্তর আন্তর্জাতিক সম্প্রদায়কে দিতে হবে।

এ সময় তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কঠোর সমালোচনা করে বলেন, ‘এসব ঘটনার জন্য সংশ্লিষ্টদের একদিন জবাবদিহির মুখোমুখি হতে হবে।’

এসময় আরও উপস্থিত ছিলেন আদর্শ সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক শেখ হাবিবুল আলম, গ্রাম ডাঃ আলহাজ্ব শেখ আইয়ুব আলী, শেখ নেসার আলি, নূরনগর মানবতার কল্যাণ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখ আল মামুন, শেখ মহতাব হোসেন, শেখ জুলফিকার আলি, নূর মোহাম্মদ, আমির হোসেন, আমিনুর রহমান প্রমুখ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!