বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ পৌরসভার ২০২৬ – ২৭ অর্থবছরে ৭৫ কোটি টাকার বাজেট ঘোষণা সাতক্ষীরার শ্যামনগরে উপকুল রক্ষা বাঁধ থেকে ১২টি নাইনটি অ প সা রি ত সাংবাদিক এম রফিকের মেঝ বোনের স্বামীর মৃ ত্যু তে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শো ক জ্ঞা প ন কলারোয়ার আমেনা হ ত্যা মা ম লা: হাইকোর্টে আপিলে স্বামী ও শ্বশুরের ফাঁ সি র পরিবর্তে যা ব জ্জী ব ন কা রা দ ণ্ড সাতক্ষীরায় যা ন জ ট নিরসনকল্পে সভা, একগুচ্ছ পদক্ষেপে যা ন জ ট নি য় ন্ত্র ণে আনার আশাবাদ ২০২০ সালে শ্যামনগরে আম্ফানে ক্ষতিগ্রস্তদের ত্রানবাহি ও বিএনপি’র গাড়ি বহরে হা ম লা মা ম লা, আ’লীগের ১০ নেতা কর্মী কা রা গা রে তালায় জেলা প্রশাসকের সঙ্গে কর্মকর্তা-জনপ্রতিনিধিদের মতবিনিময় সভা তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত গোপালগঞ্জে ৮ম শ্রেণীর শিক্ষার্থী ধ র্ষ ণ মা ম লা য় নারীসহ দুই জনের যা ব জ্জী ব ন কা রা দ ন্ড  গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন 

আশাশুনির কুড়িকাহুনিয়া লঞ্চঘাটে বেড়ী বাঁধ সুরক্ষা কাজের উদ্বোধন

✍️আজিজুল ইসলাম🔏 আশাশুনি প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ মার্চ, ২০২২
  • ৭২০ বার পড়া হয়েছে

সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহুনিয়া লঞ্চঘাটের কাছে পাউবো’র বেড়ী বাঁধ সুরক্ষা কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৩ মার্চ) বিকালে শ্রীপুর কুড়িকাহুনিয়া লঞ্চঘাটের কাছে কাজের উদ্বোধন করা হয়।

গত মাসে পাউবো’র বেড়ী বাঁধে আকস্মিকভাবে ভাঙ্গন শুরু হয়। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে, জরুরী ভিত্তিতে কাজ না করা হলে যে কোন মুহুর্তে বাঁধ ভেঙ্গে বির্স্তীর্ন এলাকা পুনরায় প্লাবনের শঙ্কা বিরাজ করছিল। বিষয়টি এমপি অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হককে অবগিত করা হলে তিনি পাউবো সাতক্ষীরা নির্বাহী প্রকৌশলীকে জরুরী ব্যবস্থা নিতে বলেন। পাউবো কর্মকর্তাবৃন্দ ঘটনাস্থান পরিদর্শন শেষে জরুরী ভিত্তিতে কাজ করার জন্য জরুরী বরাদ্দ প্রদান করেন। বরাদ্দ পেয়ে ১০০ মিটার বাঁধ রক্ষার জন্য জিও ব্যাগে বালিমাটি ভরে ফেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফম রুহুল হক এমপি ভার্চ্যুয়ালি বক্তব্য রাখেন এবং কাজের উদ্বোধন ঘোষণা করেন। পরে আনুষ্ঠানিক ভাবে কাজের শুভ উদ্বোধন করেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও এমপি প্রতিনিধি শম্ভুজিৎ মন্ডল। এসময় উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক তৌষিকে কাইফু, ইউনিয়ন আওয়ামীলীগ সেক্রেটারী মাষ্টার রিয়াছাদ আলি মামুন, ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসান মিলন, কৃষকলীগ সেক্রেটারী হারুন অর রশিদ, সমাজ সেবক রিয়াদ মাহমুদ, ইউপি সদস্য ও বীর মুক্তিযোদ্ধা সন্তান উজ্জল হোসেন ওয়ার্ড আ’লীগ সেক্রেটারী আমিরুল ইসলাম, প্রধান অতিথির সফর সঙ্গী লিটন মন্ডল, ঠিকাদার সুজিৎ কুমার সিংহ প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!