সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জ সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন; নাজমুল সভাপতি, হাসানুর সহ-সভাপতি, আল আমিন সদস্য সচিব  তালায় শিশুকে শ্লী ল তা হা নি র অ ভি যো গ, অ ভি যু ক্ত প লা ত ক গোপালগঞ্জে টিসিবি’র লাইসেন্স নবায়নের দাবিতে ডিলারদের মানববন্ধন গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত ডুমুরিয়ায় এইচএসসি পরীক্ষার্থীর আ ত্ম হ ত্যা  সাতক্ষীরা সী মা ন্তে ভা র তী য় চো রা কা র বা রী দে র লক্ষ্য করে বিজিবি’র গু লি : পরিস্থিতি শা ন্ত তালায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেবহাটায় গৃহবধূর মৃ ত দে হ উ দ্ধা র  ডুমুরিয়ার রহমানিয়া মাদ্রাসা বৃষ্টি নামলেই কাঁদা-পানিতে সয়লাব ভো গা ন্তি তে দেড় শতাধিক শিক্ষার্থী সাংবাদিক মনিরুল ইসলাম মনির বাড়িতে দুঃ সা হ সি ক চু রি

সাতক্ষীরায় যা ন জ ট নিরসনকল্পে সভা, একগুচ্ছ পদক্ষেপে যা ন জ ট নি য় ন্ত্র ণে আনার আশাবাদ

✍️রঘুনাথ খাঁ📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরা জেলা শহরের যানজট নিরসনকল্পে গঠিত উপ-কমিটির প্রথম সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মঙ্গলবার (০৭ জুলাই ‘২৬) দুপুরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান, সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান, জেলা বিএনপির আহবায়ক রহমতুল্লাহ পলাশ, জেলা জামায়াতের আমীর শহীদুল ইসলাম মুকুল, জেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক আব্দুর রউফ, বাস মালিক সমিতির সভাপতি আব্দুস সোবহান খোকন, সহ-সভাপতি খোরশেদ আলম আলী, ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ শাহীন, ট্রাফিক ইন্সপেক্টর গৌরাঙ্গ পাল, বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের মোটরযান পরিদর্শক মোঃ ওমর ফারুক, সার্জেন্ট মুকুল হোসেন প্রমুখ।

সভায় জানানো হয়, পৌরসভার প্রবেশমুখগুলোতে চেকপোস্ট বসিয়ে অনুমোদিত ইজিবাইক শহরে প্রবেশে নিরুৎসাহিত করা হচ্ছে। বাঁকাল থেকে পাকাপোলের মুখ পরযন্ত ৪ লেনের রাস্তা করা হচ্ছে। এছাড়া আশাশুনি ও কালিগঞ্জগামী বাসগুলোকে পৌরসভার মধ্যে থামিয়ে না রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে। বাস টার্মিনাল দ্রুততম সময়ে লাবসা বাইপাস এলাকায় সরিয়ে নিতে প্রচেষ্টা চলছে। পাশাপাশি পৌরসভা কর্তৃক অনুমোদন দেওয়া ৯শ’১৮টি ছাড়া অন্যান্য ইজিবাইক ও মোটরভ্যান নিয়ন্ত্রণে কাজ করা হচ্ছে। দিনের বেলা ট্রাকগুলোকে পৌরসভার ভেতরের রাস্তায় প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। ডেনাইট কলেজ মোড় ও সাতক্ষীরা সরকারি কলেজ রোড দ্রুততম সময়ের মধ্যে সংস্কার কাজ সম্পন্ন করা হবে।

বক্তারা আশা করেন, এসব পদক্ষেপ বাস্তবায়িত হলে জেলা শহরের যানজট দৃশ্যত কমে যাবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!