শুক্রবার, ১৫ মে ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে তালায় খাল খনন কার্যক্রম শুরু শ্যামনগরে ঐতিহাসিক ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত  শ্যামনগরে ১০ ফুট লম্বা একটি গাঁ জা গাছ জ ব্দ দেবহাটায় ভগ্নিপতি কর্তৃক মি থ্যা মা ম লা য় হ য় রা নি র শি কা র শ্যালকের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় বুশরা গ্রুপে জমাকৃত গ্রাহকদের সমুদয় টাকা ফেরত ও মি থ্যো অ প প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন দেবহাটায় শিশুদের পুষ্টি ও অধিকার নিশ্চিতকরণে সচেতনতামূলক পটগান

আশাশুনির বলাবাড়িয়া হাই স্কুলের সভাপতি হলেন মঙ্গল চন্দ্র

✍️আজিজুল ইসলাম🔏 আশাশুনি প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : সোমবার, ২১ মার্চ, ২০২২
  • ৪৮১ বার পড়া হয়েছে

সাতক্ষীরার আশাশুনি উপজেলার বলাবাড়িয়া আমজাদ আলী মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ইউপি সদস্য মঙ্গল চন্দ্র মন্ডল। সোমবার (২১ মার্চ) সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে অনুষ্ঠিত সভায় তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হওয়ার ঘোষণা প্রদান করা হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমীক সুপার ভাইজার ও প্রিজাইডিং অফিসার হাসানুজ্জামানের সভাপতি অনুষ্ঠিত সভায় অভিভাবক সদস্য নবদ্বীপ কুমার সরকার, সুশান্ত মন্ডল, উত্তম মন্ডল, ধর্মদাশ মন্ডল, লক্ষ্মীরানী সরকার, শিক্ষক প্রতিনিধি কালিপদ বাইন, মিলন কুমার মন্ড, মিনাক্ষী রায় এবং স্কুলের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র সানা, সহকারী প্রধান শিক্ষক বিজন কুমার বাছাড় প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় সভাপতি পদে নির্বাচনের জন্য সাবেক সভাপতি, বর্তমান ইউপি সদস্য মঙ্গল চন্দ্র সরকার একাই মনোয়নপত্র জমা দেন। অন্য কোন প্রার্থী না থাকায় মঙ্গল চন্দ্র মন্ডলকে সভাপতি হিসাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। শিক্ষানুরাগী ও সমাজ সেবক মঙ্গল চন্দ্র মন্ডল এনিয়ে ৩য় বার স্কুলের সভাপতি নির্বাচিত হলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!