বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে তালায় খাল খনন কার্যক্রম শুরু শ্যামনগরে ঐতিহাসিক ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত  শ্যামনগরে ১০ ফুট লম্বা একটি গাঁ জা গাছ জ ব্দ দেবহাটায় ভগ্নিপতি কর্তৃক মি থ্যা মা ম লা য় হ য় রা নি র শি কা র শ্যালকের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় বুশরা গ্রুপে জমাকৃত গ্রাহকদের সমুদয় টাকা ফেরত ও মি থ্যো অ প প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন দেবহাটায় শিশুদের পুষ্টি ও অধিকার নিশ্চিতকরণে সচেতনতামূলক পটগান

আশাশুনি সরকারি কলেজে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন

✍️আজিজুল ইসলাম🔏 আশাশুনি প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ২৪০ বার পড়া হয়েছে

সাতক্ষীরার আশাশুনি সরকারি কলেজে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের (জীবন ভিত্তির) উপর প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছে। শনিবার (১২ মার্চ) বেলা ১১ টায় কলেজ হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নির্দ্ধারিত বিষয় ভিত্তিক ছড়া কবিতা, সঙ্গীত ও রচনা প্রতিযোগিতায় কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। কবিতায় দ্বাদশ শ্রেণির ছাত্রী আনিকা তাবাসসুম তোয়া প্রথম স্থান, রচনা প্রতিযোগিতায় দ্বাদশ শ্রেণির আফরোজা খাতুন ও সঙ্গীত প্রতিযোগিতায় একই শ্রেণির শামীম রেজা ১ম স্থান অধিকার করে। কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও প্রভাষক জাকির হোসেন ভুট্টর সঞ্চালনায় আলোচনা সভায় বঙ্গবন্ধুর জীবনী ও বর্ণাঢ্য কর্মময় জীবন সম্পর্কে বিস্তারিত আলোচনা উপস্থাপন করেন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর হান্নান, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন শেখ, ফ্রেন্ডস স্পোটিং ক্লাবের সভাপতি প্রধান শিক্ষক আব্দুর রহিম, প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ ও রাষ্ট্র বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক হোসেন আলি। সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন কলেজের প্রভাষক শিরিন বাহার যুথি, শিক্ষার্থী প্রিয়াংকা সরকার, সুরাইয়া খানম। কবিতা আবৃত্তি করেন করেন সুমন আহমেদ, তামান্না তাবাসসুম ও রুপা ঘোষ। সবশেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!