
সাতক্ষীরার আশাশুনিবাসীর পাশে থেকে কাজ করতে পেরেছি এটা আমার সৌভাগ্য। আশাশুনিবাসীর পাশে থেকে কাজ করার সুযোগ দেওয়ায় আমি আশাশুনির মানুষের কাছে কৃতজ্ঞ।
একাদশ শ্রেণীতে আগত নতুন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, এটি একটি সুন্দর স্টেপ, এখানে দিক হারালে চলবে না। তোমরা যদি চাও তাহলে তোমরা জয় করতে পারবে। সেক্ষেত্রে তোমাদেরকে মনে প্রানে ধারণ করতে হবে “তোমরাও পারবে”। বাংলাদেশে শিক্ষা ব্যবস্থার উন্নয়নের কথা উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে টেকনিক্যাল কোর্স চালুর লক্ষ্যে কাজ চলছে। ৭ই মার্চ সম্পর্কে বলতে গিয়ে প্রধান অতিথি বলেন, আজ বাংলাদেশে যা কিছু অর্জন সব কিছুর মূলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সে সময়ে যারা স্বাধীন বাংলাদেশ চায়নি এবং বঙ্গবন্ধুর বিরোধীতা করেছিলেন তারাই আজ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিরোধিতা করে চলেছে। সর্বশেষ তিনি দলীয় নেতা কর্মীদেরকে সকল বিভেদ ভুলে বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় কাজ করে যাওয়ার আহ্বান জানান।
আশাশুনি সরকারি কলেজে অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপিকে সংবর্ধনা প্রদান ও একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে সংবর্ধিত প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন সাতক্ষীরা ৩ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক। বৃহস্পতিবার বেলা ১১টায় আশাশুনি সরকারি কলেজ চত্বরে অধ্যক্ষ আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে এবং প্রভাষক জাকির হোসেন ভুট্ট ও প্রভাষক শিরিন বাহার জুথির যৌথ পরিচালনায় এসময় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শম্ভুজিত মন্ডল ও সদর ইউপি চেয়ারম্যান এসএম হোসেনুজ্জামান হোসেন।
এসময় বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আশাশুনি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আলহাজ্ব রুহুল আমিন, আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ানুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নীল কন্ঠ সোম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন সুলতানা, আশাশুনি থানা অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম, আশাশুনি সরকারী কলেজের শিক্ষক মন্ডলী, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, মুসলিমা খাতুন, ইউপি চেয়ারম্যান বৃন্দ, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ প্রমূখ উপস্থিত ছিলেন। সংবর্ধনা ও নবীন বরণ শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।