শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তালার ফুলবাড়ী সেলুন দোকানের মোটরসাইকেল চু রি সাতক্ষীরা সদর উপজেলায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ ও সার বিতরণ দেবহাটায় ১,০৩৫ বোতল ফে ন্সি ডি ল স হ মা দ ক ব্যবসায়ি আ ট ক সরকারি সম্পদ নিজের সম্পদ মনে করে সংরক্ষণ করতে হবে: সাংসদ মুহাদ্দিস আব্দুল খালেক জলবায়ু সাংবাদিকতায় ‘হেড ক্লাইমেট মিডিয়া অ্যাওয়ার্ড’ ঘোষণা, ৩০ জুলাই পর্যন্ত সংবাদ ও ডকুমেন্টরি জমার আহ্বান সাতক্ষীরা সদর হাসপাতালের সভাপতি হিসেবে এমপি মুহাদ্দিস আব্দুল খালেকের প্রথম সভা ফলোআপ: কালিগঞ্জে ঘের ব্যবসায়ি সঞ্জীব সরকার হ ত্যা! থানায় মা ম লা, গ্রে প্তা র -১ ডুমুরিয়ায় মাছের ঘেরে বি লী ন সড়ক, জন দূ র্ভো গ চরমে গাইবান্ধায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী হ ত্যা র প্র তি বা দে শ্যামনগরে বি ক্ষো ভ মি ছি ল সাতক্ষীরা সদরে সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারের মাঝে ফ্যামিলি কিটস বিতরণ

প্রধান নির্বাচন কমিশনার হলেন সাবেক সিনিয়র সচিব কাজী হাবিবুল আউয়াল

✍️নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮২৯ বার পড়া হয়েছে

সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে প্রধান নির্বাচন কমিশনার হলেন সাবেক সিনিয়র সচিব কাজী হাবিবুল আউয়াল। গতকাল শুক্রবারই নতুন নির্বাচন কমিশন গঠন করে দিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। আর কমিশনার করা হয়েছে বেগম রাশিদা সুলতানা, আহসান হাবীব খান, মোহাম্মদ আলমগীর ও আনিসুর রহমানকে।

শনিবার ২৬ ফেব্রুয়ারি বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

নতুন সিইসি কাজী হাবিবুল আউয়াল সাবেক জ্যেষ্ঠ সচিব। তিনি দক্ষতার সঙ্গে ধর্ম, আইন ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ে সচিবের দায়িত্ব পালন করেছেন। তাঁকে প্রথমে সংসদ সচিবালয়ের সচিব হিসেবে পদায়ন করা হয়েছিল। কিন্তু তিনি সেখানে যোগ দেননি। পরে ধর্ম মন্ত্রণালয়ের যোগ দেন। তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে অবসরে যান ২০১৬ সালে।

সিইসি কাজী হাবিবুল আউয়ালের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপে। “জীবন পাতার জলছাপ ” ও ” ট্রাজেকটরি অব এ জুডিশিয়াল অফিসার” তাঁর উল্লেখযোগ্য বই।

উল্লেখ্য, গত ২৭ জানুয়ারি আইন হওয়ার পর ৫ ফেব্রুয়ারি আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে প্রধান করে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করে দেন রাষ্ট্রপতি। গত মঙ্গলবার সার্চ কমিটি ১০ জনের নাম চূড়ান্ত করে। বৃহস্পতিবার কমিটির সদস্যরা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে সেই নামগুলো জমা দেন।

বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন ও নাগরিক সমাজের সঙ্গে চার দফা বৈঠক করেছে। সার্চ কমিটির আহ্বানে রাজনৈতিক দল, ছয়টি পেশাজীবী সংগঠন ও নাগরিক সমাজের কাছ থেকে তিন শতাধিক নামের প্রস্তাব আসে। প্রস্তাবিত নাম প্রকাশও করা হয়েছে।

মূলত সার্চ কমিটির মাধ্যমে নতুন ইসি গঠন করা হলো। আইন না থাকলেও এর আগে দুই দফা সার্চ কমিটির মাধ্যমে ইসি গঠন করা হয়েছিল। স্বাধীনতার ৫০ বছর পর দেশে নির্বাচন কমিশন (ইসি) গঠনে আইন হয়েছে।

গতকাল শুক্রবার রাতে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন গণমাধ্যমকে জানান, আজ শনিবার তারা অফিস করবেন। অফিস শেষে বোঝা যেতে পারে নতুন ইসি গঠনের তালিকা কখন চূড়ান্ত হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!