রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত  শ্যামনগরে ২০ লাখ টাকা মু ক্তি প ণে র দাবিতে অনিমেষ পরমান্য নামের এক পশু চিকিৎসককে অ প হ র ণ বাস্তুহারা দলের তালা উপজেলা আহ্বায়ক কমিটি গঠন: লিটন আহবায়ক, মফিজুল সদস্য সচিব গাবুরায় সড়কের ওপর ঘেরের মাটি: চার হাজার মানুষের চলাচলের পথ এখন ‘খাল’ সাতক্ষীরা ড্রেন, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রাণসায়ের খাল রক্ষার দাবীতে মানববন্ধন ঢাকা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন দেবহাটার সজল নবজীবনে ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ সারাদেশের কা রা ব ন্দি সাংবাদিকদের মু ক্তি র দা বি তে সাতক্ষীরায় অ ব স্থা ন কর্মসূচি তালায় ১৫ বছর ধরে শি ক ল ব ন্দী মিতুর হৃদয় বিদারক জীবনযুদ্ধ! জমকালো আয়োজনে শিশু কিশোরদের অংশগ্রহণে সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস’র উদ্বোধন

বাংলাদেশ জুয়েলার্স সমিতি তালা উপজেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত

✍️মাহফিজুল ইসলাম আক্কাজ🔏নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭৮০ বার পড়া হয়েছে

বাংলাদেশ জুয়েলার্স সমিতি সাতক্ষীরার তালা উপজেলা শাখার সাধারণ সভা ২০২২ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে পাটকেলঘাটা বাজারে কমিটির কার্যালয়ে বাংলাদেশ জুয়েলার্স সমিতি তালা উপজেলা শাখার সভাপতি মীর জামাল হোসেন’র সভাপতিত্বে সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জুয়েলার্স সমিতি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি গৌর চন্দ্র দত্ত।

সাধারণ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জুয়েলার্স সমিতি সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি বলাই দে, বাংলাদেশ জুয়েলার্স সমিতি সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মনোরঞ্জন কর্মকার মন্টু প্রমুখ। বাংলাদেশ জুয়েলার্স সমিতি তালা উপজেলা শাখার সাধারণ সভায় মীর জামাল হোসেনকে সভাপতি ও বাসুদেব দত্তকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট বাংলাদেশ জুয়েলার্স সমিতি তালা উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ জুয়েলার্স সমিতি তালা উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক দেবদাশ কর্মকার। অপরদিকে বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে সমিতির কার্যালয়ে বাংলাদেশ জুয়েলার্স সমিতি আশাশুনি উপজেলার শাখার সাধারণ সভা ২০২২ অনুষ্ঠিত হয়েছে। সাধারণ সভায় দেব কুমার দে কে সভাপতি ও উত্তম পাইনকে সাধারণ সম্পাদক করে ১০ সদস্য বিশিষ্ট বাংলাদেশ জুয়েলার্স সমিতি আশাশুনি উপজেলার শাখার নব-নির্বাচিত কমিটি ঘোষণা করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!