শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
সুন্দরবন সংলগ্ন গোলাখালীতে কেউড়া পা ড় তে গিয়ে গাছ থেকে প ড়ে যুবকের মৃ ত্যু সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত সাতক্ষীরায় ১১ বছরের কিশোরীর বাল্যবিবাহের উদ্যোগ প্রতিরোধ তালায় গাছের চারা বিতরণ তালায় কমিউনিটি স্কোর কার্ড পরবর্তী সংলাপ অনুষ্ঠিত গোপালগঞ্জে প্র তি প ক্ষে র হা ম লা য় জোবায়ের নামের এক কলেজ ছাত্র নি হ ত: এলাকায় পুলিশ মো তা য়ে ন কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা, সবক ও নবীনবরণ  সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী সিভিল জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম তালায় অ নু ম তি ছা ড়া ই রাস্তার পাশের ২৫ মেহগনি গাছ কা টা র অ ভি যো গ  ডেঙ্গু প্রতিরোধে তালার খলিলনগরে সচেতনতামূলক সভা

র‍্যাবের অভিযানে পাটকেলঘাটায় অস্ত্র,গুলি,ডিবি পুলিশের পোশাক ও হ্যান্ডকাপসহ আটক ৫ 

✍️আসাদুজ্জামান🔏☑️
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯১০ বার পড়া হয়েছে

সাতক্ষীরার পাটকেলঘাটা থেকে অস্ত্র, গুলি, ডিবি পুলিশের পোশাক, একটি প্রাইভেটকার, একটি মোটরসাইকেল ও হ্যান্ডকাপসহ ৫ ছিনতাইকারীকে আটক করেছে র‍্যাব-৬ এর সদস্যরা। শুক্রবার রাতে পাটকেলঘাটা থানার বাইগুনি গ্রামের হারুন-অর রশিদ ডিগ্রি কলেজ এর দক্ষিন পাশে মেইন রোডের পাকা রাস্তার উপর থেকে তাদের আটক করা হয়। শনিবার দুপুরে র‍্যাব-৬ এর খুলনা কার্যালয়ে এক প্রেসবিফিং জানানো হয় ডিবি পুলিশের পোশাক ব্যবহার করে ও ডিবি পুলিশ পরিচয় দিয়ে তারা দীর্ঘদিন ধরে নানা অপরাধ সংগঠিত করে আসছিল বলে তারা স্বীকার করেছে।

আটককৃতরা হলেন, মোস্তফা বিশ্বাস (৪৬), সুজন শীল (২৯),শরীফুল ইসলাম (৪২), মোশারফ হোসেন (৪০) ও মাহবুবুর রহমান (২৭)।

র‍্যাব-০৬ এর অধিনায়ক লে.কর্নেল মোস্তাক আহমেদ প্রেস বিফিং এ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার র‍্যাব-০৬ এর সদস্যরা সাতক্ষীরা খুলনা সড়কের পাটকেলঘাটার থানার বাইগুনি নামক স্থানে আসামীদের ছিনতাই এর প্রস্তিকালে ভুয়া ডিবি পুলিশের উক্ত ৫ জনকে আটক করে। আটককৃতরা দীর্ঘদিন যাবত প্রাইভেটকার ও মোটর সাইকেল যোগে ডিবি পুলিশের পোশাক ব্যবহার করে ও ডিবি পুলিশ পরিচয় দিয়ে ছিনতাই করে আসছিল। তারা দীর্ঘদিন ধরে নানা অপরাধের সাথে জড়িত বলে র‍্যাবের জিজ্ঞাসাবাদের স্বীকার করে। আটককৃতদের কাছ থেকে এ সময় একটি পিস্তল, একটি খেলনা পিস্তল, পিস্তলের কাভার ২টি, একটি অকিটকি সেট, দুটি ডিবি পুলিশের কোটি, ২টি হ্যান্ডকাফ, পুলিশ ফিল্ডক্যাপ ২টি, পুলিশ বেল্ট ১টি, পুলিশের ভুয়া আইডিকার্ড ১টি, মোবাইল ফোন ৪টি, হ্যান্ডব্যাগ ১টি, পিস্তল বাধার চেইন ১টি উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থ্যসহ থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!