মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সদরে পরিপত্র বহির্ভূতভাবে একই প্রশ্নে সকল প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা নেওয়ার উদ্যোগ গ্রহনের অভিযোগ দেবহাটায় নি ষি দ্ধ ছাত্রলীগের প্র কা শ্যে কার্যক্রম পরিচালনার প্র তি বা দে বি ক্ষো ভ মি ছি ল পারুলিয়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও সংরক্ষণে আধুনিক ডাটা শেয়ারিং সপ্তাহ ব্যাপি সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ সাতক্ষীরায় পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আইনশৃঙ্খলা রক্ষায় জোরালো পদক্ষেপ দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর ক রু ণ মৃ ত্যু সাতক্ষীরার কালিগঞ্জে গলায় ফাঁ স দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ ত্যু সাতক্ষীরায় মাসিক পুলিশ কল্যাণ সভায় পেশাদারিত্বের উপর জোর সাতক্ষীরায় পরিবেশ সুরক্ষায় সচেতনতা সৃষ্টিতে সাইকেল র‍্যালি ডিবি গার্লস স্কুলে অভিভাবক সমাবেশ

কলারোয়ার বামনখালি পূজা মন্ডপের অবকাঠামো উন্নয়নের উদ্বোধন

আরিফ মাহমুদ, সিনিয়র স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : শনিবার, ২২ আগস্ট, ২০২০
  • ৬৬১ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কলারোয়ার যুগিখালী ইউনিয়নের বামনখালি ঘোষপাড়া পূজা মন্ডপের অবকাঠামো উন্নয়নের উদ্বোধন করলেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ।

সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় শনিবার দুপুরে ওই পূজা মন্ডপের ১০লক্ষ ৭হাজার ৫৭টাকা ব্যয়ে নির্মিতব্য কাজের উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সুভাষ ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে মুস্তফা লুৎফুল্লাহ এমপি বলেন, ‘অসাম্প্রদায়িক, সার্বজনীন ও মুক্তিযুদ্ধের চেতনায় দেশ এগিয়ে যাচ্ছে। আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মানুষ। মানুষ হিসেবে মানুষের পাশে থাকাই সব ধর্মের অন্যতম বৈশিষ্ট্য।’ সবসময় সম্প্রীতি বজায় রাখতে সকলের প্রতি আহবান জানান তিনি।

দীর্ঘ দিনের প্রত্যাশিত সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের একটা ভালো উপসনালয় উপহার দেয়ায় বামনখালি ঘোষপাড়াবাসী মুস্তফা লুৎফুল্লাহ এমপি’র প্রতি ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে যুগিখালী ইউপি চেয়ারম্যান রবিউল হাসান, জেলা যুব মৈত্রীর সাধারণ সম্পাদক মফিজুল হক জাহাঙ্গীর, যুবলীগ নেতা পিন্টু, সোহাগসহ ইউপি সদস্য ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!