
সাতক্ষীরার কলারোয়ার যুগিখালী ইউনিয়নের বামনখালি ঘোষপাড়া পূজা মন্ডপের অবকাঠামো উন্নয়নের উদ্বোধন করলেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ।
সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় শনিবার দুপুরে ওই পূজা মন্ডপের ১০লক্ষ ৭হাজার ৫৭টাকা ব্যয়ে নির্মিতব্য কাজের উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সুভাষ ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে মুস্তফা লুৎফুল্লাহ এমপি বলেন, 'অসাম্প্রদায়িক, সার্বজনীন ও মুক্তিযুদ্ধের চেতনায় দেশ এগিয়ে যাচ্ছে। আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মানুষ। মানুষ হিসেবে মানুষের পাশে থাকাই সব ধর্মের অন্যতম বৈশিষ্ট্য।' সবসময় সম্প্রীতি বজায় রাখতে সকলের প্রতি আহবান জানান তিনি।

দীর্ঘ দিনের প্রত্যাশিত সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের একটা ভালো উপসনালয় উপহার দেয়ায় বামনখালি ঘোষপাড়াবাসী মুস্তফা লুৎফুল্লাহ এমপি'র প্রতি ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে যুগিখালী ইউপি চেয়ারম্যান রবিউল হাসান, জেলা যুব মৈত্রীর সাধারণ সম্পাদক মফিজুল হক জাহাঙ্গীর, যুবলীগ নেতা পিন্টু, সোহাগসহ ইউপি সদস্য ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.