বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় মানবাধিকার আইনজীবি ফোরাম সদস্যের  সাথে ত্রৈ – মাসিক সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় শিক্ষকের সঙ্গে উ গ্র আ চ র ণ: শিক্ষার্থীদের বি ক্ষো ভ ও কোচিং সেন্টার সি ল গা লা কালিগঞ্জে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার করলেন তৃণমূল বিএনপি নেতা মেহেদী হাসান বাবু রাত পোহালেই মেয়ের পরীক্ষা, পরীক্ষার আগের দিন বাবা নিজের ট্রলির চা পা য় নি হ ত সাতক্ষীরা সরকারি কলেজের প্রদর্শক শহিদুল ইসলামের অ ব মা ন না য় উ ত্তা ল সাতক্ষীরা: মানববন্ধনের ঘোষণা পুলিশ সপ্তাহ -২০২৬ উপলক্ষে আইজিপি’র পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য ও তাঁদের পরিবারকে উপহার প্রদান লিডার্সের আয়োজনে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও উপকারভোগীদের সংলাপ সাতক্ষীরার ধান বোঝাই ট্রলি উ ল্টে চালকের মৃ ত্যু দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা কালিগঞ্জে দুই এমপিকে সংবর্ধনা দিলেন শিমু রেজা এমপি কলেজ কর্তৃপক্ষ 

কালিয়াকৈরে বাংলাদেশ স্কাউটসের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

✍️আমির হোসেন রিয়েল🔏গাজিপুর জেলা প্রতিবেদক ☑️:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ জানুয়ারী, ২০২২
  • ৫৩৬ বার পড়া হয়েছে

বাংলাদেশ স্কাউটসের উদ্যোগে গাজীপুরের কালিয়াকৈরে পরিচ্ছন্নতা অভিযান, পরিবেশ সচেতনতামূলক র‌্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে মৌচাক জাতীয় স্কাউট প্রশিক্ষন কেন্দ্র থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে মৌচাক বাসস্ট্যান্ডে গিয়ে জনসচেতনতামূলক পথসভা করে। এতে প্রধান অতিথী হিসেবে উপস্থি ছিলেন বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার (আন্তর্জাতিক) মাহমুদুল হক।

বাংলাদেশ স্কাউটসের জাতীয় উপ-কমিশনার মীর মোহাম্মদ ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: জামাল হোসেন, মৌচাক ইউপি সদস্য মো: লাবিবউদ্দিন, মৌচাক বাজার ব্যাবসায়ী সমিতির সহসভাপতি মাসুদ পারভেজ, মৌচাক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এ এইচ এম মোরশেদুল ইসলাম, মৌচাক ওপেন স্কাউট গ্রুপের সম্পাদক মো: শাহাবুদ্দিন এএলটি প্রমূখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন আমরা প্রত্যেকেই নিজ নিজ পরিবেশ পরিচ্ছন্ন রাখলে পূরো দেশটিই পরিচ্ছন্ন হয়ে উঠবে।

পরে মৌচাক স্কাউট স্কুল এন্ড কলেজে গিয়ে র‌্যালী শেষ হয়।এসব কর্মসূচিতে ব্যান্ড, ব্যানার ফেষ্টুন নিয়ে মৌচাক স্কাউট স্কুল এন্ড কলেজ, অবলোকন মুক্ত স্কাউট গ্রুপ ও মৌচাক ওপেন স্কাউট গ্রুপের শতাধিক স্কাউট, রোভার স্কাউট ও স্কাউট লিডার অংশগ্রহন করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!