মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের  তালায় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩ সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ

বর্ণাঢ্য আয়োজনে সাতক্ষীরায় ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

✍️শেখ আরিফুল ইসলাম আশা 🔏 নিজস্ব প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২
  • ২৬৪ বার পড়া হয়েছে

সবচেয়ে প্রাচীন ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের আয়োজনে বেলা ১২টায় উৎসব মূখর পরিবেশে এক বর্ণাঢ্য র‌্যালী, আনন্দ শোভা যাত্রা ও কেক কাটার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।

সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে অনুষ্ঠিত আলোচনা আলোকে সভায় জেলা ছাত্রলীগের সভাপতি এসএম আশিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সুমনের সঞ্চালনায় ভিডিও কনফারেন্স এর মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৩ আসনের সংসদ সদস্য প্রফেসর ডা. আ ফ ম রুহুল হক। তিনি বলেন, গৌরব ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যের ধরে রাখতে সকলের একসাথে কাজ করতে হবে। সবাই মিলে উন্নত দেশ গড়ার উদ্যোগ নিতে হবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ কে এম ফজলুল হক, সহ-সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো.নজরুল ইসলাম, সাবেক সভাপতি সদস্য ইঞ্জিনিয়ার মুজিবর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, দপ্তর সম্পাদক হারুন উর রশিদ, উপ দপ্তর সম্পাদক শেখ আসাদুজ্জামান লিটু, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ- সম্পাদক বাবলুর রহমান বাবলু, সদর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান, সহ অন্যান্য নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তরা ছাত্রলীগের লড়াই সংগ্রামের দীর্ঘ ইতিহাসের স্মৃতিচারণ করে বলেন, ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধসহ এদেশের প্রতিটি গণআন্দোলনে ছাত্রলীগ রক্ত ঝরিয়ে রাজপথে থেকেছে। ভবিষ্যতেও তাঁরা রাজপথে থেকে দেশের মানুষের মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করবে। উপমহাদেশের সবচেয়ে প্রাচীন ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ নানা সময়ে রেখেছে গৌরবোজ্জ্বল ভূমিকা। পঁচাত্তর-পরবর্তী সময়ে স্বৈরশাসকদের রক্তচক্ষু উপেক্ষা করে গণতন্ত্রের লড়াইয়েও ছিল ছাত্রলীগ। গৌরব ও ঐতিহ্যের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ৭৩ পেরিয়ে আজ ৭৪ বছরে পদার্পণ করল।

সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেককাটা হয়। অনুষ্ঠানটি সাবেক ও বর্তমান ছাত্রলীগ নেতাকর্মীদের মিলন মেলায় পরিণত হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!