শনিবার, ০২ মে ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :
জমকালো আয়োজনে শিশু কিশোরদের অংশগ্রহণে সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস’র উদ্বোধন সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: আরো একজন গ্রে প্তা র শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে বালু উ ত্তো ল ন করায় একজনের কা রা দ ন্ড, ৫০ হাজার টাকা জ রি মা না সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত  সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত  ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কর্মসূচি পালন

শ্যামনগরের ৯নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদের ভোট পুনঃ বাছাই ও গণনার দাবীতে সংবাদ সম্মেলন

✍️আসাদুজ্জামান🔏☑️
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১
  • ৩২৫ বার পড়া হয়েছে

গত ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদের ভোট পুনঃ বাছাই ও গণনার দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করেন, উপজেলার পশ্চিমপাতাখালী গ্রামের মৃত আমজাদ গাজীর পুত্র আমানউল্যাহ।

তিনি তার লিখিত বক্তব্যে বলেন, গত ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি ১১ নং পদ্মপুকুর ইউনিয়ন ৯ নং ওয়ার্ডের একজন সাধারন সদস্য পদে মোরগ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করি। একই ওয়ার্ডের আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন আহছান উল্লাহ। নির্বাচনের দিনে অন্যান্য কেন্দ্রের ন্যায় সকাল ৮টা থেকে ৮৩ নং পশ্চিম পাতাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। ভোট গ্রহন শেষে সন্ধ্যায় ভোট বাছাই কার্য ও গণনা শুরু হয়। প্রথম চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ব্যালেট বাছাই, গণনা ও মৌখিক ফল প্রকাশ করা হয়। সর্বশেষ সাধরন সদস্য পদে রাত্রীতে ভোট বাছাই ও গণণা করা হয়। এ সময় বিদ্যুৎ সরবরাহের বিঘ্নতায় ব্যালেট বাছাই ও গণনার কার্য বিঘ্নিত, ভ্রান্তি ও ক্রটিপূর্ন হয়। বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত থাকাকালীন টর্চ ও মোবাইলের অষ্পষ্ট অপ্রতুল আলোতে সাধারন সদস্য পদে প্রার্থীদের ব্যালেট যথাযথভাবে বাছাই না করে অনুমান নির্ভর ভাবে গণনার কার্য করা হয়। এরআগে ভোট চলাকালীন সময় ভোট গ্রহন শেষে হওয়ার পূর্বই প্রয়োজনীয় কাগজ পত্রাদিতে এজেন্ট গনের স্বাক্ষর প্রদানের জন্য কেন্দ্রের প্রিজাইডিং অফিসার বাধ্য করেন। প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারগণ উদ্দেশ্যে মূলক ভাবে আমার মোরগ প্রতীকের ১১টি ব্যালেট প্রতিপক্ষের ফুটবল প্রতিকের ব্যালেটের মধ্যে রাখেন এবং ৩৮টি মোরগ প্রতীকের ব্যালট বাতিল দেখানো হয়। গণনা শেষে ফুটবল প্রতীক ৬৯৩টি ভোট, মোরগ প্রতীক ৬৮৬টি ভোট এবং তালা প্রতীকে শুন্য ভোট দেখানো হয়। ঘটনাটি জানাজানি হওয়ার পর প্রার্থীরা প্রতিবাদ করলে যথাযথ ভাবে প্রাপ্ত ভোট পূনঃ বাছাই ও গণনা করা হবে বলে জানান প্রিজাইডিং কর্মকর্তা। গণনা ও বাছাইয়ের ত্রুটি বাস্তবতা মেনে নিয়ে প্রিজাইডিং অফিসার ও তার সঙ্গীয় ব্যক্তিগণ রিটানিং অফিসারের দপ্তর পূনঃ বাছাই ও গণনা করবে বলে ঘোষনা করেন। স্থানীয় ভাবে ভোট কেন্দ্রে কোন ফলাফলের তালিকা না টাঙিয়ে রিটানিং অফিসারের দপ্তরে আসেন তারা। এরপর আমার ও অন্য প্রতিদ্বন্দ্বী সদস্য প্রার্থীর আপত্তি উপেক্ষা করে তারা চলে যান। তিনি আরো বলেন, প্রিজাইডিং অফিসার সংশ্লিষ্ট নির্বাচনী কেন্দ্রে যে ফলাফল তালিকা প্রকাশ করেন তাতে কেবল মাত্র চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা সদস্যাদের ফলাফল। উক্ত ৯ নং ওয়ার্ড সাধারন সদস্যদের ফলাফলের কোন তালিকা প্রদর্শিত হয়নি। পরস্পর যোগে প্রিজাইডিং অফিসার পর “ফুটবল” প্রতীকের প্রার্থীকে নির্বাচিত হয়েছে বলে তালিকা প্রদর্শন করেন। সংবাদ সম্মেলন থেকে তিনি এ সময় উক্ত ৯নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদের ভোট পুনঃ বাছাই ও গণনার জন্য সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। সংবাদ সম্মেলন এ সময় আরো উপস্থিত ছিলেন, একই ওয়ার্ডের তালা প্রতিকের প্রার্থী সঞ্জয় কুমার, মোরগ প্রতিকের পোলিং এজেন্ট নির্মল কুমার মন্ডল ও গাজী আল মামুন মিলন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!