
সাতক্ষীরা পৌর সভার ১ নং ওয়ার্ডের জনপ্রিয় সাবেক প্যানেল মেয়র ও আওয়ামীলীগ নেতা মোঃ আব্দুস সেলিম’র শোকাহত পরিবারকে সমবেদনা জানাতে কাটিয়া লষ্কর পাড়াস্থ তার বাসভবনে গেলেন সাতক্ষীরা সদর ২ আসনের সংসদ সদস্য নৌ কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
পৌর সভার সাবেক প্যানেল মেয়র আব্দুস সেলিমের মৃত্যুতে রবিবার বেলা ১২টার সময় শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাতে কাটিয়া লষ্কর পাড়া নিজ বাসভবনে ও সাতক্ষীরা পৌর সভায় এমপি রবি তার মরদেহ পূর্ষ্পাঘ্য অর্পণ করেন এবং গভীর শোক প্রকাশ করেন।
তার মৃত্যুতে এমপি রবি বলেন, আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। মহান আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন। তার মৃত্যুতে সাতক্ষীরা পৌর এলাকার কটিয়া লষ্কর পাড়াসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এমপি রবি। এসময় পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতিসহ সকল কাউন্সিলর বৃন্দ উপস্থিত ছিলেন।