মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
২০২০ সালে শ্যামনগরে আম্ফানে ক্ষতিগ্রস্তদের ত্রানবাহি ও বিএনপি’র গাড়ি বহরে হামলা মামলা, আ’লীগের ১০ নেতা কর্মী কারাগারে তালায় জেলা প্রশাসকের সঙ্গে কর্মকর্তা-জনপ্রতিনিধিদের মতবিনিময় সভা তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত গোপালগঞ্জে ৮ম শ্রেণীর শিক্ষার্থী ধ র্ষ ণ মা ম লা য় নারীসহ দুই জনের যা ব জ্জী ব ন কা রা দ ন্ড  গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন  তালায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন অধ্যক্ষ ইজ্জত উল্লাহ এমপি দেবহাটার কোড়া গ্রামে বাড়িতে চু রি, নগদ টাকা ও  স্বর্ণালংকার লু ট দেবহাটায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সবজি বীজ ও সার বিতরণ দেবহাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবসে র‌্যালি, আলোচনা ও ঋণ বিতরণ ব হি ষ্কা রা দে শ প্র ত্যা হা র ও শ্রমিক ইউনিয়নে অ বৈ ধ হস্তক্ষেপের প্র তি বা দে সাতক্ষীরায় বি ক্ষো ভ সমাবেশ

কালিগঞ্জে জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত 

✍️হাফিজুর রহমান শিমুল🔏কালিগঞ্জ প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১
  • ৮৩১ বার পড়া হয়েছে

জালনোট চেনার পদ্ধতি ও আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়ে সাতক্ষীরার কালিগঞ্জে সকল ব্যাংক ব্যবস্থাপক, সাংবাদিক, শিক্ষক, বীর মুক্তিযুদ্ধা, ব্যবসায়ী, সরকারি কর্মকর্তা ও অন্যান্য ব্যক্তিদের অংশগ্রহণে জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি মুলক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার( ২৩) ডিসেম্বর সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ ব্যাংক খুলনার আয়োজনে, ও সোনালী ব্যাংক কালিগঞ্জ শাখার সার্বিক ব্যবস্থাপনায় ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম, সাতক্ষীরার সোনালী ব্যাংক লিমিটেড প্রিন্সিপাল অফিস এর ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে ও কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু’র সঞ্চালনায় জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপে রিসোর্স পারসন হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক ,খুলনা উপ-ব্যবস্থাপক (ব্যাংকিং) এস,কে রফিকুল ইসলাম, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কালিগঞ্জ সোনালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার প্রশান্ত ব্যানার্জি, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনালী ব্যাংক সাতক্ষীরর প্রিন্সিপাল অফিসের এ,জি,এম মনোরঞ্জন বিশ্বাস, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, জনতা ব্যাংক কালিগঞ্জ শাখার ম্যানেজার শামীম আহমেদ, ইসলামী ব্যাংকের প্রতিনিধি মিজানুর রহমান প্রমুখ।

ওয়ার্কশপে বক্তারা বলেন সাতক্ষীরার বর্ডার এলাকায় জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের ওয়র্কশপ আরো বেশি বেশি করে করা দরকার। জাল নোটের আকার-আকৃতি কেমন হবে ও আসল নোটের আকার আকৃতি কেমন হবে সে বিষয়ে ধারণা দেওয়া হয়। একটি 1000 টাকার নোট এর উদাহরণ দিয়ে বাংলাদেশ ব্যাংকে খুলনা,রিসোর্স পারসন বলেন মূল টাকার আদলে যারা নোটে তৈরি করে তাকে জালনোট বলে । টাকায় বঙ্গবন্ধুর জলছাপ ,বাংলাদেশ ব্যাংকের লোগো, ও নিরাপত্তা সুতোর রেখা থাকবে। জাল নোট তৈরি করার একটি চক্র এ ধরনের কাজের সাথে জড়িত,তারা ব্যাংকের লেনদেনে অথবা ঈদ-পূজা অন্য উৎসবে হাট-বাজারে কৌশলে জালনোট ব্যবহার করে থাকে। জালনোটসহ ধরা পড়লে তাদেরকে পার্শ্ববর্তী থানায় ,আইনের আওতায় আনার জন্য পরামর্শ দেন। জালনোট যার কাছে থাকবে সেই অপরাধী।অনুষ্ঠানে বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা ,সাংবাদিক, মুক্তিযুদ্ধা ,শিক্ষক ,ব্যবসায়ী, সরকারি কর্মকর্তা ,বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!