মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে ৫ লাখ টাকা চাঁ দা না দেওয়ায় মাছের ঘের দ খ ল ও লু ট পা টে র অ ভি যো গ পাটকেলঘাটায় জামিয়া আরাবিয়া সিদ্দিকিয়া কওমিয়া মাদ্রাসার নতুন উপদেষ্টা ও কার্যনির্বাহী কমিটি গঠন রোটারী ক্লাব অব সাতক্ষীরার ২০২৬-২৭ রোটা বর্ষে নতুন সভাপতি কাজল ও ক্লাব সেক্রেটারি নাজমুল সাতক্ষীরা সদর উপজেলায় বিনামূল্যে বীজ, স্যার ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত জমির দ খ ল পেতে আদালত পাড়ায় ঘু র ছে ন কালিগঞ্জের অবসরপ্রাপ্ত বৃদ্ধ গোপালগঞ্জে প্রশাসনের অ ভি যা নে ভেকু মেশিন জ ব্দ, নিয়মিত মা ম লা দা য়ে রে র নি র্দে শ সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সভা অনুষ্ঠিত জলবায়ু সচেতনতায় সাতক্ষীরায় ছাত্রীদের বৃক্ষরোপণ উৎসব: ‘একটি শিশু, একটি গাছ’ জলবায়ুর পরিবর্তন মোকাবেলা এবং প্রাণীকুলকে বাঁচাতে বৃক্ষরোপণের বিকল্প নেই- মুকুল

সাতক্ষীরার বিশিষ্ট ব্যবসায়ী ও দৈনিক সুপ্রভাত সম্পাদক আনিছুর রহমানের মৃত্যু

✍️আসাদুজ্জামান🔏☑️
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১
  • ৩৪৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরার চায়না বংলা শপিং কমপ্লেক্স ও চায়না বাংলা (সিবি) হাসাপাতালের এম.ডি বিশিষ্ট্য ব্যবসায়ী ও স্থানীয় দৈনিক সুপ্রভাত পত্রিকার সম্পাদক ও প্রশাসক কে.এম আনিছুর রহমান মারা গেছেন (ইনালিল্লাহি—-রাজেউন)। বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুর একটার দিকে দুবাই শহরের একটি হাসপাতালে তিনি মারা যান।

কেএম আনিছুর রহমান (৫৫) সাতক্ষীরা শহরের পারকুখরালী গ্রামের আলহাজ্ব আজিজুর রহমানের ছেলে।

আনিছুর রহমান সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা পত্রিকার সম্পাদক ও প্রকাশক ছাড়াও তিনি শহরের চায়না বাংলা শপিং কমপ্লেক্স, চায়না বাংলা (সিবি) হাসপাতাল, চায়না বাংলা ফুড ফ্যাক্টরী, বেসরকারী উন্নয়ন সংস্থা বরসা ও সুন্দরবন উপকূলীয় এলাকায় বরসা রিসোর্টের মালিক। এাছাড়া তিনি সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

আনিছুর রহমানের ঘনিষ্ঠ জনেরা জানান, ব্যবসায়িক কাজে ও চিকিৎসার জন্য দুবাইতে গিয়েছিলেন আনিছুর রহমান। দুপুর একটার দিকে তার আকস্মিক হার্ট এটাক করে। এ সময় দ্রুত তাকে দুবাই শহরের একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তার মৃত ঘোষনা করেন। তার মরদেহটি দেশে ফিরিয়ে আনার প্রস্ততি চলছে বলে তারা আরো জানান।

সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি মমতাজ আহমেদ বাপী জানান, আনিছুর রহমান সাতক্ষীরা প্রেসক্লাবের একজন সদস্য। আকষ্মিক তার এই মৃত্যুতে তিনিসহ গভীর শোক প্রকাশ করেছেন প্রেসক্লাবের কার্যনির্বাহি কমিটির নেতৃবৃন্দসহ সকল সদস্যরা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!