বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম :
লেখনী ও প্রকৃতিপ্রেমে অনন্য তারিক ইসলাম; গড়েছেন স্বতন্ত্র পরিচিতি সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ে প্রথম প্রান্তিক মূল্যায়ন শুরু সাতক্ষীরা প্রেসক্লাবের সেক্রেটারি আব্দুল বারী’র মায়ের মৃত্যুত জেলা সাংবাদিক ফোরামের শোক  সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী’র মায়ের মৃত্যুত প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শোক জ্ঞাপন সাতক্ষীরায় ভে জা ল দুধ তৈরির দা য়ে এক ব্যবসায়িকে ৫০ হাজার টাকা জ রি মা না ও ৬ মাসের কা রা দণ্ড গোপালগঞ্জে বিভিন্ন ইটভাটায় ভ্রা ম্য মা ন আদালতের অ ভি যা ন – ৭ লক্ষ টাকা জ রি মা না সুন্দরবনে আলিম-ডন বা হি নী র তা ণ্ড ব: ২০ জেলে ও মৌয়াল অ প হ র ণ জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত রেডিও উৎসব অনুষ্ঠিত সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: গ্রে প্তা র কৃ ত ব্যবসায়ি অমিত হাসানের ২ দিনের রি মা ণ্ড ম ঞ্জু র শ্যামনগরে ডাঃ অনিমেষ পরমান্য অ প হ র ণ মা ম লা: গ্রে প্তা র কৃ ত দে র আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জ বা ন ব ন্দি 

তালায় এশিয়া-লাইভলিহুড প্রকল্পের সদস্যদের টিআরএম প্রকল্প পরিদর্শন

✍️সেলিম হায়দার🔏তালা প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১
  • ২৮৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালায় উত্তরণ কর্তৃক বাস্তবায়িত এডভ্যান্সিং সাস্টেইনেবল ইন্ডিজেনাস এগ্রো-ইকোলজিক্যাল লাইভলিহুড (এশিয়া-লাইভলিহুড) প্রকল্পের সদস্যদের নিয়ে পাখিমারা বিলের টিআরএম প্রকল্প পরিদর্শন করা হয়। এ সময় কৃষকদের আধুনিক প্রযুক্তিতে হাড়িভাংগা আম, ড্রাগন ফল ও কচু চাষের উপকারিতার উপর আলোচনা এবং তেঁতলিয়ার সুমুজদিদপুর ও ইসলামকাটি ইউনিয়নের নাংলা গ্রামে পাইলটিং প্রকল্প পরিদর্শন করা হয়।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) উক্ত পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উত্তরণের প্রোগ্রাম অফিসার দিলীপ কুমার সানা, এশিয়া প্রকল্পের প্রজেক্ট অফিসার মোঃ শহীদুল ইসলাম এবং প্রকল্পের ইসলামকাটি এবং তেঁতুলিয়া ইউনিয়নের সদস্যবৃন্দ। এ সময় টিআরএম (টাইডাল রিভার ম্যানেজমেন্ট) কার্যক্রম, এর উপকারিতা এবং প্রভাবে উক্ত দুই ইউনিয়নের মানুষের কৃষিক্ষেত্রে যে উন্নয়ন সাধিত হয়েছে তা নিয়ে আলোচনা করা হয়।

এছাড়া টিআরএম বাস্তবায়নে উত্তরণের ভূমিকা নিয়েও আলোচনা করা হয়। এ সময় ইসলামকাটি এবং তেঁতুলিয়া ইউনিয়নে উত্তরণের এশিয়া প্রকল্প কৃষি সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের জীবন মান উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!