মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের  তালায় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩ সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ

খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে সাতক্ষীরায় কৃষকদলের বিক্ষোভ সমাবেশ

✍️আসাদুজ্জামান🔏☑️
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১
  • ৬৮৪ বার পড়া হয়েছে

সাবেক তিন বারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। জেলা কৃষকদলের আয়োজনে শুক্রবার বিকাল সাড়ে ৪ টায় শহরের ইটাগাছা হাটের মোড়ে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা কৃষকদলের আহবায়ক আহসানুল কাদির স্বপনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখেন, সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব।
জেলা কৃষকদলের সদস্য সচিব শাহিনুর রহমান শাহীনের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্যে রাখেন, আশাশুনি উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মশিউল হুদা তুহিন, সাতক্ষীরা পৌর কৃষকদলের আহবায়ক শামিম কবির সুমন, কালিগঞ্জ উপজেলা কৃষকদলের সদস্য সচিব আনারুল ইসলাম, তালা উপজেলা কৃষকদলের সদস্য সচিব মামুনুর রহমান, আশাশুনি উপজেলা কৃষকদলের আহবায়ক আমীর হোসেন বাদশা, যুগ্ন আহবায়ক মিজানুর রহমান প্রমূখ।

বক্তারা এ সময়, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মুক্তি এবং তিনি যাতে দ্রুত সময়ের মধ্যে সুচিকিৎসার জন্য বিদেশে যেতে পারেন তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য বর্তমান সরকারের কাছে জোর দাবী জানান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!