শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
রা জ নী তি ছা ড় লে ন গোপালগঞ্জের এক আওয়ামীলীগ নেতা সাতক্ষীরায় ‘অদম্য জুলাই’ কর্মসূচিতে ছাত্রশিবিরের বি ক্ষো ভ মি ছি ল ও সমাবেশ বৃক্ষরোপন প্রকল্পে দু র্নী তি : সাতক্ষীরা সদর কৃষি কর্মকর্তা স্ট্যা ন্ড রি লি জ  সাতক্ষীরা মেডিকেল কলেজের সামনে মা দ ক বি রো ধী মানববন্ধন  রাত দু’টোর অসমাপ্ত কল (তোমার জন্য) – কবি কল্যাণ ব্যানার্জি সাতক্ষীরায় বর্ণাঢ্য রথযাত্রা: সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন সাতক্ষীরা সদর উপজেলা সার্বজনীন পূজা মন্দিরের উদ্যোগে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব সাতক্ষীরা সদরের ডি.বি ইউনাইটেড হাইস্কুলে শহীদ আবু সাঈদ দিবস পালিত কালিগঞ্জের গোবিন্দকাটিতে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবে বিএনপি নেতা কাজী আলাউদ্দিন কালিগঞ্জে জুলাই শহীদ দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত 

কালিগঞ্জে সাবেক সেনাসদস্য কর্তৃক জমি দখল হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০
  • ৫১১ বার পড়া হয়েছে

সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার কাশিবাটিতে সাবেক সেনা সদস্য নুরুল ইসলাম কর্তৃক রেকর্ডীয় জমি অবৈধভাবে জোরপূর্বক দখল এবং নিরীহ ব্যবসায়িকে হুমকি-ধামকি দিয়ে ক্ষতিগ্রস্ত করার অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

১৩ আগস্ট বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আবদুল মোতালেব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন কালিগঞ্জ উপজেলার কাশিবাটি গ্রামের মৎস্য ব্যবসায়ী মৃত সোবহান বাড়ের ছেলে নজরুল ইসলাম।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নজরুল ইসলাম বলেন, ‘আমি এলাকায় একজন প্রতিষ্ঠিত মৎস্য ব্যবসায়ী। এলাকা সুনামের সাথে দীর্ঘদিন মৎস্য ব্যবসা করে আসছি। কিন্তু সম্প্রতি এলাকার মৃত কোরবান শেখের ছেলে রুহুল আমিন সেনাবাহিনীর চাকরি থেকে অবসর গ্রহণ করে কাশিবাটি মৌজায় ১৬৮ খতিয়ানের কয়েকটি দাগে ৬৫ শতকের মধ্যে ১৮ শতক সম্পত্তি মৃত নিতাই মাস্টারের ছেলে মিলন সরকারের কাছ থেকে ক্রয় করেন। মিলন সরকারের জমির পাশে আমার ২২ শতক সম্পত্তি রয়েছে। ওই সম্পত্তি রাস্তার পাশে হওয়ায় এবং সামনে হওয়ায় ওই সম্পত্তিতে কুনজর পড়ে তার। এক পর্যায়ে আমার জমি ক্রয়ের প্রস্তাব পাঠালে আমি বিক্রি করতে রাজি না হওয়ায় আমার রিরুদ্ধে নানারকম ষড়যন্ত্র শুরু করে।

আমার বাড়ির রাস্তা আটকানোরও চেষ্টা করে। এছাড়া কাশিবাটি মার্কেটের পাশে আমার ৮ শতক জমি রুহুল আমিন ও তার ভাইপো কাজলসহ ভাড়াটিয়া বাহিনী দিয়ে
দখলের চেষ্ট করে। এসব বিষয়ে আমি প্রতিবাদ করলে সাংবাদিককে ভুল তথ্য দিয়ে আমাকে জামায়াতে ইসলামীর নেতা উল্লেখ করে মিথ্যা, ভূয়া ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করেছে।

তিনি সংবাদ সম্মেলনে আরো বলেন, ‘আমি কখনো জামায়অতে ইসলামীর রাজনীতির সাথে জড়িত ছিলাম না, এখনও সম্পৃক্ত নই। পত্রিকায় প্রকাশিত ওই সংবাদ সম্পূর্ণ মিথ্যা, ভূয়া, ভিত্তিহীন ও বানোয়াট। তিনি সাবেক সেনা সদস্য নুরুল আমিনের অত্যাচার থেকে মুক্তি পেতে এবং পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত ও তার ব্যবসায়িক কার্যক্রমে যাতে কোন ক্ষতি নায় তার জন্য প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

বি: দ্র: প্রতিবেদনটি সাতক্ষীরা প্রেসক্লাবের ই-মেল থেকে প্রেরণকৃত।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!