রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জমকালো আয়োজনে শিশু কিশোরদের অংশগ্রহণে সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস’র উদ্বোধন সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: আরো একজন গ্রে প্তা র শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে বালু উ ত্তো ল ন করায় একজনের কা রা দ ন্ড, ৫০ হাজার টাকা জ রি মা না সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত  সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত  ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কর্মসূচি পালন

কালিয়াকৈরে তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত, আহত-২

✍️আমির হোসেন রিয়েল🔏গাজিপুর জেলা প্রতিবেদক ☑️:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১
  • ৩৫৯ বার পড়া হয়েছে

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের রাখালিয়াচালা এলাকায় বৃহস্পতিবার বিকেলে সাংবাদিকদের উপর ভূমিহীনদের হামলার ঘটনা ঘটেছে। এ হামলার ঘটনায় স্থানীয় দুই সাংবাদিক আহত হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, কালিয়াকৈর উপজেলার রাখালিয়াচালা এলাকায় সরকারী সম্পত্তি দখল করে বসতবাড়ী নির্মাণ করছে। এমন অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে তথ্য সংগ্রহরে জন্য যায় স্থানীয় কয়েকজন সংবাদকর্মী। তথ্য সংগ্রহকালে কয়েকজন ভূমিহীনদের সাথে এক পর্যায় সাংবাদিকদের কথা কাটাকাটি শুরু হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে ওই এলাকার ভূমিহীনরা একত্রিত হয়ে তাদের উপর হামলা চালায়। ভূমিহীনদের অতর্কিত হামলায়, আনন্দ টিভির কালিয়াকৈর প্রতিনিধি, মোহনা টিভির কালিয়াকৈর প্রতিনিধি, দৈনিক আজকালের পত্রিকার প্রতিনিধি ও আর টিভির কালিয়াকৈর সংবাদদাতা’র উপর হামলা চালায় । এ অতর্কিত হামলায় আনন্দ টিভির প্রতিনিধি ও দৈনিক আজকালের প্রতিনিধি গুরুতর আহত হয়। পরে আহত অবস্থায় ওই চারজন সাংবাদিককে একটি ঘরের ভেতর আটকে রাখে।

স্থানীয়রা জানায়, সরকারী সম্পত্তিতে বসত বাড়ী নির্মাণ করতে গেলে ফরেষ্ট অফিসে টাকা দিতে হয় । এদিকে, সাংবাদিকরা এসে নানা ধরনের ভয়ভীতি দেখিয়ে চাঁদাদাবী করে। বসত বাড়ী নির্মাণ ছাড়াও ঘরের দু-ফাইল টিন পরিবর্তন করলেও সাংবাদিকদের মোটা অঙ্কের টাকা দেওয়া লাগে। গতকাল বিকেলে কয়েকজন সাংবাদিক এসে চাঁদাদাবী করে। চাঁদাদাবী করায় আমরা সকলে মিলে তাদের আটক করে পুলিশে খবর দেয়। পরে মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফোর্স নিয়ে ঘটনাস্থল সাংবাদিকদের উদ্ধার করে নিয়ে যায়।

এ বিষয়ে মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম জানান, রাখালিয়াচালায় ভূমিহীনরা সাংবাদিকদের উপর অতর্কিত হামলা চালিয়ে ঘরের ভেতর আটক করে রেখেছে। এমন সংবাদ পেয়ে তাৎক্ষনিক ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে সাংবাদিকদের উদ্ধার করা হয়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন চৌধুরী জানান, সাংবাদিকদের উপর হামলার ঘটনা শুনেছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে ।

এ ব্যাপারে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবেনে সাজ্জাদ জানান, বিষয়টি লোকমুখে শুনেছি এখনও কেউ লিখিত কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!