রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জমকালো আয়োজনে শিশু কিশোরদের অংশগ্রহণে সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস’র উদ্বোধন সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: আরো একজন গ্রে প্তা র শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে বালু উ ত্তো ল ন করায় একজনের কা রা দ ন্ড, ৫০ হাজার টাকা জ রি মা না সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত  সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত  ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কর্মসূচি পালন

আশাশুনির খাজরা ইউনিয়ন ও ওয়ার্ড আ’লীগের গঠিত পকেট কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

✍️নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৮৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরা আশাশুনির ৮ নম্বর খাজরা ইউনিয়নের বিএনপি’র কর্মী অহিদুল ইসলাম ও সুরোধনী রানী কর্তৃক সম্পূর্ণ অবৈধ ভাবে খাজরা ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের গঠিত পকেট কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছে আশাশুনির ৮ নম্বর খাজরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং বিভিন্ন ওয়ার্ডে সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ।

শুক্রবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলেন লিখিত বক্তব্য পাঠ করেন খাজরা ইউনিয়ন আআ‘লীগের সাধারণ সম্পাদক মিলন কান্তি মন্ডল।

লিখিত বক্তেব্যে তিনি বলেন ২০১২ সালে অনুষ্ঠিত ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলন করে নির্বাচনের মাধ্যমেই এই কমিটি গঠন হয়। সেই থেকে আমরা সকলে ইউনিয়ন আওয়ামীলীগকে সুসংগঠিত করার পাশাপাশি যথাযথ দায়িত্ব পালন করে আসছি। কিন্তু ২০১৬ সালে বিদ্রোহী প্রার্থী রুহুল কুদ্দুস মোল্যা আওয়ামী লীগের নৌকা প্রতীক প্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব এস এম শাহনাওয়াজ ডালীমের বিরুদ্ধে দলীয় সিদ্ধান্তের বিরোধিতা করে নির্বাচন করে পরাজিত হন।

সেই পরাজয়ের প্রতিশোধ নিতে আসন্ন ইউপি নির্বাচনে বিএনপি নেতা ওহিদুল ইসলামকে প্রলুব্ধ করে খাজরা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসাবে অপচেষ্টায় নিয়োজিত করেছে। এবং এই ওহিদুল ইসলাম ও তার সহযোগিরা আশাশুনি উপজেলা আওয়ামীগের অসম্পূর্ণ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে ম্যানেজ করে কোন নিয়ম নীতির তোয়াক্কা না করেই সম্মেলন ছাড়াই অর্থের বিনিময়ে ইউনিয়ন কমিটি গঠন করেছে।

তিনি আরো বলেন, অবৈধ কমিটির সভাপতি ওহিদুল ইসলাম খুলনার স্থায়ী বাসিন্দা। সে বিএনপির সক্রিয় কর্মী এবং বিএনপি থেকে ওয়ার্ড কাউন্সিলর পদে নির্বাচন করেন ও সাধারন সম্পাদক সুরোধনী রানী মন্ডল একজন সরকারি চাকরিজীবীর স্ত্রী এবং দীর্ঘদিন সাতক্ষীরাতে থাকেন। সভাপতি এবং সাধারণ সম্পাদকের আওয়ামী লীগের সাথে কোন সম্পর্ক ইতি পূর্বে ছিলনা বর্তমানেও নেই। শুধুমাত্র পজেলা সভাপতি এবং সাধারণ সম্পাদককে ম্যানেজ করে মোটা অংকের অর্থের বিনিময়ে খাজরা ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের পদ স্বঘোষিত ভাবে দখল করেছে। সে কারণে আমরা খাজরা ইউনিয়ন আওয়ামীলীগের কমিটিতে বহিরাগত বিএনপি’র অনুপ্রবেশকারী অরাজনৈতিক ব্যক্তি অপসারণসহ কমিটি বিলুপ্ত ঘোষণার আবেদন জানাচ্ছি। একইসাথে সাতক্ষীরা জেলা কমিটির হস্তক্ষেপে সম্মেলনের মাধ্যমে ইউনিয়ন কমিটি গঠনের আবেদন জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ৬ নম্বর ওয়ার্ড সভাপতি কওসার আলী সান, ৪ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক সুকান্তি রায়, খাজরা ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্মসাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সদস্য স্বপন মন্ডল প্রমূখ।

বি: দ্র: প্রতিবেদনটি সাতক্ষীরা প্রেসক্লাবের ই-মেল থেকে প্রেরণকৃত।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!