সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩ সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক আ ট ক সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত  শ্যামনগরে ২০ লাখ টাকা মু ক্তি প ণে র দাবিতে অনিমেষ পরমান্য নামের এক পশু চিকিৎসককে অ প হ র ণ বাস্তুহারা দলের তালা উপজেলা আহ্বায়ক কমিটি গঠন: লিটন আহবায়ক, মফিজুল সদস্য সচিব গাবুরায় সড়কের ওপর ঘেরের মাটি: চার হাজার মানুষের চলাচলের পথ এখন ‘খাল’ সাতক্ষীরা ড্রেন, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রাণসায়ের খাল রক্ষার দাবীতে মানববন্ধন ঢাকা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন দেবহাটার সজল নবজীবনে ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ

কালিগঞ্জে অগ্রগতি সংস্থার শপথ প্রকল্পের উদ্যোক্তা ও পিয়ার লিডারদের ওরিয়েন্টশন

✍️শাহিদুর রহমান ☑️
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ আগস্ট, ২০২১
  • ৩০২ বার পড়া হয়েছে

মুম্বাই স্মাইলস এর সহযোগিতায় এবং অগ্রগতি সংস্থার বাস্তবায়নে সাতক্ষীরা জেলার সাতক্ষীরা সদর ও কালিগঞ্জ উপজেলায় শপথ নামে একটি প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এই প্রকল্পের মূল লক্ষ্যই হচ্ছে মানব পাচারের ঝুঁকিতে থাকা ও পাচারের শিকার ব্যক্তিদের দক্ষতা উন্নয়ন, সরকারী-বেসরকারী বিভিন্ন সেবায় অন্র্Íভুক্তি এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে পাচার প্রতিরোধ ও নিরসন করা।

এই প্রকল্পের আওতায় আজ শনিবার কালিগঞ্জের কৃষ্ণনগরে এ্যাডলোসেন্ট রিসোর্স সেন্টার (এআরসি) তে কালিগঞ্জ উপজেলার ৪টি ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাসহ প্রকল্পের কালিগঞ্জ উপজেলার ২০ জন পিয়ার লিডারদের ওরিয়েন্টশন করা হয়। ওরিয়েন্টশনে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন এ্যাডলোসেন্ট রিসোর্স সেন্টার (এআরসি) এর সভাপতি জনাব হরিদাস ঘোষ। তিনি অগ্রগতি সংস্থার প্রতিষ্ঠার ইতিহাস সম্পর্কে এবং সংস্থা সম্পর্কে আলোচনা করেন। এছাড়া তিনি মানব পাচার প্রতিরোধ ইস্যুতে অগ্রগতি সংস্থার সাথে আন্তরিকভাবে কাজ করার জন্য উপস্থিত সবাইকে আহ্বান জানান।

কেননা অগ্রগতি সংস্থা এই ইস্যু প্রায় ১৯ বছর কাজ করছে। এরপর শপথ প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন প্রকল্প সমন্বয়কারী মাসুম বিল্লাহ সোহাগ।

এছাড়া এই ওরিয়েন্টেশনে আরও যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় সেগুলো হচ্ছে- ১. মানব পাচার কি ও কিভাবে মানুষ পাচারের শিকার হয়? ২. মানব পাচার সম্পর্কিত জাতীয় ও আন্তর্জাতিক আইনসমুহ এবং শাস্তি, ৩. কমিউনিটি পর্যায়ে মানব পাচারের বিরুদ্ধে কাজ করার জন্য যোগাযোগ, উপস্থাপনা, এ্যাডভোকেসি এবং মনো-সামাজিক সেবা সম্পর্কে ধারনা প্রদান, ৪. সাতক্ষীরা জেলায় সরকারী-বেসরকারী সেবা প্রদানকারী সংস্থা কর্তৃক প্রদেয় সেবাসমুহ ও সেগুলো পাওয়ার প্রক্রিয়া, ৫. পাচারের ঝুঁকিতে থাকা ও পাচারের শিকার ব্যক্তিদের চিহ্নিত করার উপায় প্রভৃতি।

 

ওরিয়েন্টেশনে অন্যান্য সেশনগুলো পরিচালনা করেন অগ্রগতি সংস্থার কাউন্সেলর মো: আবু আলম, আশ্বাস প্রকল্পের সোশ্যাল মোবিলাইজার নিতাই সেন ও শপথ প্রকল্পের প্রোগ্রাম অফিসার মো: মোরশেদ আলম।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!