রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জমকালো আয়োজনে শিশু কিশোরদের অংশগ্রহণে সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস’র উদ্বোধন সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: আরো একজন গ্রে প্তা র শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে বালু উ ত্তো ল ন করায় একজনের কা রা দ ন্ড, ৫০ হাজার টাকা জ রি মা না সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত  সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত  ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কর্মসূচি পালন

গাজীপুর প্রেসক্লাবের কার্য নির্বাহী পরিষদের দায়িত্ব গ্রহন

✍️আমির হোসেন রিয়েল🔏গাজিপুর জেলা প্রতিবেদক ☑️:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১
  • ৩২২ বার পড়া হয়েছে
সামাজিক দূরত্ব বজায় রেখে গাজীপুর প্রেসক্লাবের কার্য নির্বাহী পরিষদ ২০২১-২২ এর দায়িত্ব হস্তান্তর ও গ্রহন করেছে নির্বাহী পরিষদ।
গাজীপুর প্রেসক্লাবে বৃহস্পতিবার সকাল ১১ টায় ক্লাব ভবনের ২য় তলায় আনুষ্ঠানিক ওই কার্যক্রম শুরু হয়।  অনুষ্ঠানের শুরুতে বিদায়ী সভাপতি অধ্যাপক আমজাদ হোসেন নব নির্বাচিত সভাপতি অধ্যাপক মাসুদুল হক ও সাধারণ সম্পাদক রাহিম সরকারের নিকট দায়িত্ব হস্তান্তর করেন। পরে মাসুদুল হকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাহিম সরকারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি অধ্যাপক আমজাদ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন সজিব, সাবেক সিনিয়র সহ-সভাপতি মাহতাব উদ্দিন আহাম্মদ, সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ ফারুক প্রমুখ। এসময় সামাজিক দূরত্ব বজায় রেখে ক্লাবের কর্মকর্তা আবিদ হোসেন বুলবুল, সাদেক আলী, আফজাল হোসেন, সাইফুল্লাহ, আশজাদ রসুল সিরাজী সহ অন্যান্য কর্মকর্তা ও সদস্য, সহযোগী সদস্য এবং আগত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বক্তারা প্রেসক্লাবের গঠনতন্ত্রের ধারাবাহিকতা বজায় রেখে ক্লাব পরিঢানায় সকলের সহযোগিতা চান। ২১ শে আগষ্টের বর্বরোচিত গ্রেনেড হামলা দিবসে সকল সদস্যদের ঐক্য বদ্ধ ভাবে দিবস পালনের জন্য নেতৃবৃন্দদের প্রতি অনুরোধ জানান।
ক্লাবের সভাপতির বক্তব্যে মাসুদুল হক বলেন গ্রেনেড হামলা দিবস উপলক্ষে নিহতদের স্মরণে ২১ শে আগষ্ট সকাল ১১টায় ক্লাব ভবনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে স্বাধীনতার স্বপক্ষের সকল সাংবাদিক বন্ধুদের অংশগ্রহণের অনুরোধ করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!