রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম :
সারাদেশের কা রা ব ন্দি সাংবাদিকদের মু ক্তি র দা বি তে সাতক্ষীরায় অ ব স্থা ন কর্মসূচি তালায় ১৫ বছর ধরে শি ক ল ব ন্দী মিতুর হৃদয় বিদারক জীবনযুদ্ধ! জমকালো আয়োজনে শিশু কিশোরদের অংশগ্রহণে সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস’র উদ্বোধন সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: আরো একজন গ্রে প্তা র শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে বালু উ ত্তো ল ন করায় একজনের কা রা দ ন্ড, ৫০ হাজার টাকা জ রি মা না সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত  সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত  ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ

তালায় অসহায় অনিতা দেবনাথ পেলো টিন ও নগদ টাকা

✍️হাফিজুর রহমান শিমুল 🔏 কালিগঞ্জ প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১
  • ৪৩৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরা তালায় অসহায় বিধবা অনিতা দেবনাথকে এক বোন টিন ও নগদ ৩ হাজার টাকা প্রদান করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার দুপুর তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ তারিফ-উল-হাসান তালা সদর ইউনিয়নের জেয়ালা নলতা গ্রামের মৃত সুকুমার দেবনাথ মনুর স্ত্রী অনিতা দেবনাথের হাতে উক্ত টিন ও নগদ টাকা প্রদান করেন। তালা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওবায়দুল হক ও ইউএনও অফিসের সহকারী মনিরুজ্জামান মনি এ সময় উপস্থিত ছিলেন। এ সময় আটারই গ্রামের আরেক অসহায় নারী নাছরিন খাতুনকে এক বোন টিন ও নগদ ৩ হাজার টাকা এবং তারাপদ নামের অপর আরেক ব্যক্তিকে চিকিৎসার জন্য নগদ এক হাজার টাকা প্রদান করা হয়।

অনিতা দেবনাথ জানান, ‘স্বামীর রেখে যাওয়া একমাত্র কাঁচা ঘরটি ঘূর্ণিঝড় আম্ফান ভেঙ্গে যায়। সেটি আজও মেরামত করতে পারেননি। ভাঙ্গা ঘরের ওপর একচালা টিনে দিয়েই এক বছর ধরে বসবাস করছি। কোন মতে খেয়ে না খেয়ে দিনাতিপাত করলেও ঘর মেরামত এগিয়ে আসেননি কেউ। ’

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তারিফ-উল-হাসান জানান, অনিতা দেবনাথ আমার কাছে এসেছিলেন। নতুন ঘর পেতে একটু সময় লাগবে। বৃহস্পতিবার ভাঙাচোরা ঘরটি সংস্কারের জন্য টিন ও নগদ তিন হাজার টাকা সহায়তা প্রদান করা হয়েছে। এছাড়া আরেক অসহায় নারীকে এক বোন টিন ও নগদ ৩ হাজার টাকা এবং অপর আরেক ব্যক্তিকে চিকিৎসার জন্য নগদ এক হাজার টাকা প্রদান করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!