শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার সুলতানপুর চাউল বাজার সমিতির সভাপতি বিপুল, সাধারণ সম্পাদক মামুন  ডুমুরিয়ার কাঁঠালতলা বাজার বণিক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের শপথ গ্রহন অনুষ্ঠিত কালিগঞ্জের ব্যবসায়ীকে হে ন স্থা ও অ প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন শ্যামনগরে মসজিদের পুকুর দ খ লে র পাঁ য় তা রা ও হু ম কি র প্র তি বা দে মানববন্ধন ভোমরা বন্দর থেকে ২১৬টি ডায়মন্ডের নাকফুল জব্দ, ট্রাকসহ আ ট ক ২ ভা র তী য় না গ রি ক সাতক্ষীরায় নি খোঁ জে র তিনদিন পর মিলল পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর ম র দে হ ২৪ ঘণ্টায় ২১৬ মিমি: সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ বৃষ্টিপাতে বিপর্যস্ত জনজীবন সাতক্ষীরায় পরকীয়া প্রেমিকাসহ স্ত্রীর হাতে ধ রা প ড়ে প দ হা রা লে ন জামায়াত নেতা ফিরোজ তালায় পানিতে ডু বে শিশুর মৃ ত্যু ভোমরায় ছাদ ভেঙে যুবক নি হ ত, আ হ ত ৩

করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এক গৃহবধুসহ দু’জনের মৃত্যু

রঘুনাথ খাঁ, জেষ্ঠ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২০
  • ৩৬৭ বার পড়া হয়েছে

জ্বর ও শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এক গৃহবধুসহ দুই জনের মৃত্যু হয়েছ। সোমবার সন্ধ্যায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

মৃত ব্যক্তিরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার বাউলডাঙা গ্রামের সাজ্জাদ হোসেনের স্ত্রী সোনিয়া খাতুন (৪০) ও কালিগঞ্জ উপজেলার ওবায়দুরনগরের কাঙাল সরকারের ছেলে সুবোধ সরকার (৭৭)।

মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ রফিকুল ইসলাম জানান, জ্বর ও শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে সোমবার বিকেল পৌনে মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন গৃহবধু সোনিয়া। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল পৌন ছয়টার দিকে তিনি মারা যান। মারা যাওয়ার পর তার নমুনা সংগ্রহ করা হয়েছে।

এদিকে, করোনার উপসর্গ নিয়ে সোমবার দুপুর ১২টার দিকে মেডিকল কলেজ হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন কালিগঞ্জের সুবোধ সরকার। সন্ধ্যা পৌনে সাতটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মারা যাওয়ার পর তার নমুনা সংগ্রহ করা হয়েছে।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়Í সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, স্বাস্থ্য বিধি মেনে তাদের লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। একই সাথে লকডাউন করা হয়েছে তাদের বাড়ি।

এনিয়ে, সাতক্ষীরায় করনোর উপসর্গ নিয়ে মঙ্গলবার পর্যন্ত মারা গেছেন অনন্ত ৬০ জন। আর করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ২২ জন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!