রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
জমকালো আয়োজনে শিশু কিশোরদের অংশগ্রহণে সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস’র উদ্বোধন সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: আরো একজন গ্রে প্তা র শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে বালু উ ত্তো ল ন করায় একজনের কা রা দ ন্ড, ৫০ হাজার টাকা জ রি মা না সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত  সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত  ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কর্মসূচি পালন

শ্যামনগরে কাকাতো ভাইয়ের সম্পত্তি জোর পূর্বক দখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

✍️নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : বুধবার, ১১ আগস্ট, ২০২১
  • ৩০৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরার শ্যামনগরের নুরনগরে পৈত্রিক ও ক্রয়কৃত সম্পত্তি জোর পূর্বক দখল চেষ্টা এবং খুন জখমসহ বিভিন্ন হুমকি-ধামকির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে অনুষ্ঠিত  সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন, শ্যামনগর উপজেলার হাজিপুর গ্রামের মৃত কালিপদ অধিকারীর পুত্র রবীন্দ্র নাথ অধিকারী।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি শান্তি প্রিয় মানুষ। শ্যামনগরের হাজিপুর মৌজায় এস এ ২৪৮ খতিয়ানে সাবেক ১৭৪ হাল, ১৯৯ দাগে ৪১ শতক সম্পত্তি আমাদের
পৈত্রিক এবং ক্রয়কৃত সম্পত্তি। আমরা দীর্ঘদিন যাবত ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান নির্মান করে ভোগদখল করে আসছি। উক্ত ৪১ শতক সম্পত্তির মালিক আমি এবং আমার ছোট ভাই গোপিনাথ অধিকারী। কিন্তু দু:খজনক বিষয় হলো আমার ছোট ভাই অকাল প্রায়ত হন। তার একমাত্র ওয়ারেশ হিসেবে আমি। কিন্তু আমার কাকাতো ভাই বিশ্বনাথ অন্যান্য কাকাতো ভাইয়েরা উক্ত সম্পত্তি অবৈধভাবে দখলের ষড়যন্ত্র শুরু করে। গত ১০ আগস্ট‘২১ আমাদের সম্পত্তিতে নির্মাণ কাজ শুরু করলে আকস্মিকভাবে উল্লেখিত বিশ^নাথসহ অন্যান্য কাকাতো ভাইয়েরা নির্মান কাজে বাধা প্রদান করে এবং সেখানে কোন প্রকার কাজ না করার জন্য খুন জখমসহ বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করে। উক্ত সন্ত্রাসী ব্যক্তিরা প্রভাব খাটিয়ে যে কোন মুহুর্তে আমার পৈত্রিক এবং ক্রয়কৃত সম্পত্তি জোর পূর্বক দখল করে নিতে পারে।

এব্যাপারে তিনি বিশ্বনাথ গংয়ের কবল থেকে সম্পত্তি রক্ষা এবং জীবনের নিরাপত্তার দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

বি: দ্র: প্রতিবেদনটি সাতক্ষীরা প্রেসক্লাবের ই-মেল থেকে প্রেরণকৃত।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!