রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
জমকালো আয়োজনে শিশু কিশোরদের অংশগ্রহণে সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস’র উদ্বোধন সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: আরো একজন গ্রে প্তা র শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে বালু উ ত্তো ল ন করায় একজনের কা রা দ ন্ড, ৫০ হাজার টাকা জ রি মা না সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত  সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত  ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কর্মসূচি পালন

গোপালগঞ্জে করোনা জয়ী এক কলমযোদ্ধাকে ফল উপহার পাঠালেন ডিসি শাহিদা সুলতানা

✍️কে এম সাইফুর রহমান🔏গোপালগঞ্জ জেলা প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ জুলাই, ২০২১
  • ৪৬৩ বার পড়া হয়েছে

গোপালগঞ্জে পবিত্র ঈদ-উল-আজহা পরবর্তী করোনা (কোভিড-১৯) উপসর্গ নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে নিজ বাড়িতে আইসোলেশনে থেকে সুস্থ হয়ে ওঠা এক কলমযোদ্ধার জন্য বিভিন্ন ধরনের ফল-মূল পাঠিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা।

বহুল প্রচারিত জাতীয় দৈনিক ভোরের দর্পণ ও দি ডেইলি ইন্ডাস্ট্রি পত্রিকার গোপালগঞ্জ জেলা প্রতিনিধি, সাপ্তাহিক দৈনিক মধুমতি কণ্ঠের বার্তা সম্পাদক, দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দেশ টাইমস ২৪.কম, দৈনিক শতবর্ষ, দৈনিক আলোকিত জনপদ, দৈনিক মুক্ত স্বদেশ অনলাইন পোর্টালের গোপালগঞ্জ প্রতিনিধি কে এম সাইফুর রহমানের গত ২৪ জুলাই থেকে করণা উপসর্গ দেখা দিলে পরে তিনি গোপালগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মোঃ সাকিবুর রহমান এবং বাংলাদেশ পুলিশ, ওয়েসিস -এর পরিচালক পুলিশ সুপার ডা. এস এম শহীদুল ইসলাম পিপিএম এর পরামর্শ নিয়ে সুস্থ হয়ে ওঠেন। পরে খবর পেয়ে গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা আজ শনিবার বিকালে জেলা প্রশাসনের নাজির মোঃ দেলোয়ার হোসেনের মাধ্যমে গণমাধ্যমকর্মীর বাসায় ফলের ডালা পাঠিয়ে দেন।

উল্লেখ্য, গত বছর করোনা মহামারী শুরুর প্রথম থেকেই মাঠ পর্যায়ে পেশাগত দায়িত্ব পালন করে আসছিলেন এই গণমাধ্যমকর্মী। এদিকে গণমাধ্যমকর্মীকে এম সাইফুর রহমানের অসুস্থতার খবর ফেসবুকে আপলোড হলে জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সহকর্মীরা, জেলায় বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তাগণ সহ অসংখ্য শুভানুধ্যায়ী তার সুস্থতা কামনায় মহান আল্লাহ পাকের দরবারে দোয়া করেন। পরে সুস্থ হয়ে গণমাধ্যমকর্মী কে এম সাইফুর রহমান মহান আল্লাহ পাকের নিকট কৃতজ্ঞতা স্বীকার করেন এবং তার সুস্থতা কামনায় নিবেদিত সকলের জন্য তিনি দোয়া কামনা করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!