মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় ভ্রা ম্য মা ন আ দা ল তে ১৭ হাজার টাকা জ রি মা না দু র্নী তি ও মা দ ক মু ক্ত গড়ার ইউনিয়ন গড়ার অঙ্গীকার ব্যাক্ত করলেন চেয়ারম্যান পদপ্রার্থী শেখ আলমগীর হোসেন ভারিবর্ষনে ক্ষতিগ্রস্তদের মাঝে সাতক্ষীরা ৩৩ বিজিবি’র ত্রাণ বিতরণ উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন খলিলনগর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহালঃ ইউনিয়নে আনন্দের জোয়ার কালিগঞ্জের চাঞ্চল্যকর ফারজানা হ ত্যা গ্রে প্তা র কৃ ত মামুনের তিন দিনের রি মা ন্ড ম ঞ্জু র শ্যামনগরের নীলডুমুর ১৭ বিজিবি কতৃক আটককৃত ৩২ কোটি টাকা মূল্যের মা দ ক দ্র ব্য ধ্বং স আন্তর্জাতিক জলবায়ু সাংবাদিকতা ফেলোশিপ পেলেন সাতক্ষীরার সাংবাদিক আহসান রাজীব রেঞ্জ ডিআইজির সাথে সাতক্ষীরায় পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের আইন-শৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত

করোনায় বগুড়ার প্রবীণ সাংবাদিক মোজাম্মেল হকের মৃত্যু

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০
  • ১৫৯১ বার পড়া হয়েছে

বগুড়া প্রেসক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা, প্রবীণ সাংবাদিক অধ্যাপক মোজাম্মেল হক তালুকদার (৭৪) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে তার মৃত্যু হয়।

পরিবারের সূত্র জানায়, বগুড়া থেকে প্রকাশিত দৈনিক উত্তরকোণ পত্রিকার সম্পাদক ও অবসরপ্রাপ্ত অধ্যাপক মোজাম্মেল হক তালুকদার মরহুম সংসদ সদস্য আলহাজ সিরাজুল হক তালুকদারের বড় ছেলে ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালুর বড় ভাই।

ওই পত্রিকার ফটো সাংবাদিক সাইফুল ইসলাম জানান, দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত অধ্যাপক মোজাম্মেল হক ঢাকায় চিকিৎসাধীন ছিলেন। কয়েকদিন আগে করোনাভাইরাসে আক্রান্ত হলে তাকে কুর্মিটোলা হাসপাতালে স্থানান্তর করা হয়। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তিনি মারা যান। ওই হাসপাতালে জানাজা শেষে মরহুমের মরদেহ বগুড়ার গাবতলী উপজেলার কলাকোপা গ্রামের বাড়িতে আনা হবে। শুক্রবার সেখানে জানাজা শেষে দক্ষিণ বগুড়া ভাইপাগলা কবরস্থানে তার মরদেহ দাফন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!