বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার করলেন তৃণমূল বিএনপি নেতা মেহেদী হাসান বাবু রাত পোহালেই মেয়ের পরীক্ষা, পরীক্ষার আগের দিন বাবা নিজের ট্রলির চা পা য় নি হ ত সাতক্ষীরা সরকারি কলেজের প্রদর্শক শহিদুল ইসলামের অ ব মা ন না য় উ ত্তা ল সাতক্ষীরা: মানববন্ধনের ঘোষণা পুলিশ সপ্তাহ -২০২৬ উপলক্ষে আইজিপি’র পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য ও তাঁদের পরিবারকে উপহার প্রদান লিডার্সের আয়োজনে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও উপকারভোগীদের সংলাপ সাতক্ষীরার ধান বোঝাই ট্রলি উ ল্টে চালকের মৃ ত্যু দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা কালিগঞ্জে দুই এমপিকে সংবর্ধনা দিলেন শিমু রেজা এমপি কলেজ কর্তৃপক্ষ  লেখনী ও প্রকৃতিপ্রেমে অনন্য তারিক ইসলাম; গড়েছেন স্বতন্ত্র পরিচিতি সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ে প্রথম প্রান্তিক মূল্যায়ন শুরু

তালায় পানি নিস্কাশনে নিজ উদ্যোগে ড্রেন পরিষ্কার করেছে এলাকাবাসি

সেলিম হায়দার, তালা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ জুলাই, ২০২১
  • ৩০৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালা উপজেলার মাগুরা ইউনিয়নের ফলেয়া বলরামপুর এলাকার অতি জনগুরুত্বপূর্ণ রাস্তায় ড্রেন-কালভার্ট বন্ধ থাকায় বৃষ্টির পানি জমে জনদুর্ভোগ চরম পৌঁছেছে।

পানি নিষ্কাশন পথগুলো আবর্জনায় ভরাট হয়ে থাকা শুক্রবার (২ জুলাই) সকালে বন্ধ কালভার্ট ও পানি নিস্কাশনের জন্য ড্রেন পরিষ্কার করেছে এলাকাবাসি।

মোঃ রাজ্জাক শে ,আকিম উদ্দিন বিশ্বাস, শাহাবাজ শেখ, করিম বিশ্বাসসহ এলাকাবাসির অনেকেই বলেন, ফলেয়া বলরামপুর এলাকার কালভার্ট ও ড্রেন পানি নিষ্কাশন পথগুলো আবর্জনায় ভরাট হয়ে থাকায় ড্রাগন চাষ,হলুদ,কচুরমুখি, আখ চাষের জমিতে পানি জমে ফসলের প্রচুর ক্ষতি হচ্ছে। এছাড়া ফলেয়া বলরামপুর গ্রামে কয়েকটি পাড়া পানি বন্দি থাকছে। বৃষ্টি হলেই পানি জমে ফসলের ক্ষতি হচ্ছে। যে কারণে শুক্রবার সকালে বন্ধ কালভার্ট ও পানি নিস্কাশনের জন্য ড্রেন পরিষ্কার করেছে এলাকাবাসি ।

মোঃ তহিদুজ্জামান নামের একজন জানান, ‘আমি সাড়ে সাত বিঘা ড্রাগন চাষ করেছি। জমিতে পানি জমে থাকলে গাছগুলো দ্রুত নষ্ট হয়ে যাবে। এতে আমি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবো।’

তিনি আরও বলেন, এলাকার একটি কুচক্রী মহল বিভিন্ন সময় কালভার্টের মুখে আবর্জনা ফেলে পানি চলাচল বন্ধ করে দেয়। যে কারণে এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!