রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম :
সারাদেশের কা রা ব ন্দি সাংবাদিকদের মু ক্তি র দা বি তে সাতক্ষীরায় অ ব স্থা ন কর্মসূচি তালায় ১৫ বছর ধরে শি ক ল ব ন্দী মিতুর হৃদয় বিদারক জীবনযুদ্ধ! জমকালো আয়োজনে শিশু কিশোরদের অংশগ্রহণে সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস’র উদ্বোধন সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: আরো একজন গ্রে প্তা র শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে বালু উ ত্তো ল ন করায় একজনের কা রা দ ন্ড, ৫০ হাজার টাকা জ রি মা না সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত  সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত  ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ

তালায় গ্রীন ম্যান’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সেলিম হায়দার, তালা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১
  • ৪২৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালায় স্বেচ্ছাসেবী সংগঠন গ্রীন ম্যান’র ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (১০ জুন) সকালে তালা উপজেলা পরিষদ চত্ত্বরে বৃক্ষ রোপণের মধ্যে দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করা হয়। এ সময় অতিথি হিসেবে বৃক্ষ রোপণের মাধ্যমে সংক্ষিপ্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তারিফ-উল-হাসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান প্রমুখ।

গ্রীন ম্যানের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মেহেদী হাসান সজীব, মুশফিকুর রহমান, সুজয় চক্রবর্ত্তী, কাজী মুজাদ্দিদ, তৌহিদ রানা, মুন্সী রাকিবুল ইসলাম। এ সময় অতিথিগণ গ্রীন ম্যান সংগঠনের জন্য শুভ কামনা জানান ও বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন।

উল্লেখ্য, ২০১৭ সাল থেকে তালা উপজেলায় “শান্তি, শিক্ষায়, সবুজায়ন আমরা” এই স্লোগানকে সামনে রেখে নানামুখী স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনা করে আসছে গ্রীন ম্যান সংগঠন।

গ্রীন ম্যান সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ইমরান রাবি জানান, করোনা পরিস্থিতিতির কথা ভেবে সংক্ষিপ্ত পরিসরে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন করা হয়। ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে। তারমধ্যে উল্লেখযোগ্য হলো চার শতাধিক বৃক্ষ রোপণ, বাড়ির উঠানে সবজির বাগান সৃষ্টিতে শাক-সবজির বীজ বিতরণ, তালা উপজেলা চত্ত্বরে ও ৪ টি শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষায়নের আওতায় আনা, সংগঠনের ফেইসবুক গ্রুপ অনলাইনে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা প্রভৃতি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!