সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন নবনিযুক্ত কোনাবাড়ি জোনের সহকারী কমিশনার
আমির হোসেন রিয়েল, গাজীপুর জেলা প্রতিবেদক:
প্রকাশের সময় :
সোমবার, ৭ জুন, ২০২১
৩৬৮
বার পড়া হয়েছে
গাজীপুর মেট্টো পলিটন পুলিশের কোনাবাড়ি জোনের নবনিযুক্ত সহকারী কমিশনার সুভাশীষ ধর স্থানীয় সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন।
রবিবার সন্ধ্যায় সাংবাদিক কার্যালয় গাজীপুর এর কোনাবাড়িতে এ মত বিনিময় সভা করা হয় । সভায় জিএমপি কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক , দীপ্ত টিভির গাজীপুর জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম, চ্যানেল 24 এর স্টাফ রিপোর্টার রফিকুল ইসলাম খান, অনলাইন নিউজ পোর্টাল বর্তমান দেশ এর নির্বাহী সম্পাদক মোঃ ইকবাল ইউসুফ, দৈনিক যুগান্তরের কোনাবাড়ি প্রতিনিধি সরকার আব্দুল আলীম, দৈনিক সমকালের কালিয়াকৈর প্রতিনিধি এম তুষারী, বাংলা টিভির কোনাবাড়ি প্রতিনিধি শহীদুল ইসলাম, দৈনিক সকালের সময়ের কোনাবাড়ি প্রতিনিধি মোখলেছুর রহমান, দৈনিক গণজাগরনের স্টাফ রিপোর্টার ও অনলাইন নিউজ পোর্টাল দেশ টাইমস এর জেলা প্রতিবেদক আমীর হোসেন রিয়েল, চলমান বার্তার সহ-সম্পাদক ছাবের বিল্লাহ সুমনসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন ।
এসময় সাংবাদিক ও স্থানীয়দের সহায়তায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও কাশিমপুর-কোনাবাড়ি আঞ্চলিক সড়কের যানজট নিরশনের ব্যবস্থা গ্রহন ও অপরাধ দমনে জোড় পদক্ষেপ গ্রহনের আশ্বাস দেন,জিএমপি কোনাবাড়ি জোনের নব নিযুক্ত সহকারী কমিশনার সুভাশীষ ধর।