রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ডক্টরস প্রিমিয়ার লিগের ফাইনালে চ্যাম্পিয়ন ফারজানা ক্লিনিক জাতীয়তাবাদী ক্রীড়াদল সাতক্ষীরা জেলা কমিটি থেকে সিরাজুল ও লাল্টুর পদত্যাগ ভোজ্য ও জ্বালানি তেল পা চা র রো ধে বিজিবির বাড়তি ন জ র দা রি শ্যামনগরে চিংড়িতে পু শ করায় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জ রি মা না : চিংড়ি আ গু নে পু ড়ি য়ে বি ন ষ্ট সরকারি ইজারাকৃত আশাশুনির হাড়িয়াখালসহ ৩টি জলমহাল দ খ ল করে মাছ লু ট ফলোআপ: কালিগঞ্জে জমি বি রো ধে মা ও ছেলেকে পি টি য়ে জ খ মে র পর নি রা প ত্তা হী ন তা য় পুরো পরিবার তালা প্রেস ক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় সাংবিধানিক ও আইনগত অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কালিগঞ্জের বিষ্ণুপুরে কার্পেটিং সড়কের নির্মাণকাজ উদ্বোধন সাতক্ষীরায় ৪০৯ বোতল ফে ন্সি ডি ল সহ দুই মা দ ক কা র বা রি আ ট ক

গোপালগঞ্জের কাশিয়ানীতে ভিজিএফ এর নগদ অর্থ পেল ১৩ শত পরিবার

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : সোমবার, ১০ মে, ২০২১
  • ৯১২ বার পড়া হয়েছে

দেশজুড়ে করোনা (কোভিড-১৯) পরিস্থিতি বিবেচনায় ও পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে গোপালগঞ্জের কাশিয়ানী সদর ইউনিয়নের ১,২৯০ জন দুস্থ ও অস্বচ্ছল পরিবারকে ভিজিএফের নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

কাশিয়ানী ইউনিয়নের ১ হাজার ২৯০ জন নারী পুরুষের প্রত্যেককে নগদ ৪৫০ টাকা করে মোট পাঁচ লাখ ৮০ হাজার ৫ শত টাকা বিতরণ করা হয়েছে। সোমবার (১০ মে) বেলা ১২ টায় ভাটিয়াপাড়া রেলওয়ে মাঠে গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নগদ অর্থ প্রদান করেন।

কাশিয়ানী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মশিউর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইলিয়াছুর রহমান, কাশিয়ানী উপজেলা চেয়ারম্যান সুব্রত ঠাকুর হিল্টু, উপজেলা নির্বাহী কর্মকর্তা রথীন্দ্র নাথ রায়, সহকারী কমিশনার (ভূমি) সাজিয়া শাহনাজ তমা, এনডিসি মিলন সাহা, সহকারী কমিশনার মামুন খান, পুলিশ পরিদর্শক মুহাম্মদ ফিরোজ আলম, কাশিয়ানী সদর ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ, ইউপি সদস্যগণ সহ জেলায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

ইউপি চেয়ারম্যান মো. মশিউর রহমান খান বলেন, করোনা মহামারী ও ঈদুল ফিতর উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র দেওয়া নগদ উপহার ইউনিয়নের ১,২৯০ জন অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে। আমি গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য, জননেতা কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খানের নির্দেশনায় এ নগদ অর্থ জনগণের মাঝে সেবক হিসেবে বিতরণ করতে পেরে আমি আনন্দিত। সকলেই মাস্ক ব্যবহার করবেন এবং স্বাস্থ্যবিধি মেনে চলবেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!