শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম :
রা জ নী তি ছা ড় লে ন গোপালগঞ্জের এক আওয়ামীলীগ নেতা সাতক্ষীরায় ‘অদম্য জুলাই’ কর্মসূচিতে ছাত্রশিবিরের বি ক্ষো ভ মি ছি ল ও সমাবেশ বৃক্ষরোপন প্রকল্পে দু র্নী তি : সাতক্ষীরা সদর কৃষি কর্মকর্তা স্ট্যা ন্ড রি লি জ  সাতক্ষীরা মেডিকেল কলেজের সামনে মা দ ক বি রো ধী মানববন্ধন  রাত দু’টোর অসমাপ্ত কল (তোমার জন্য) – কবি কল্যাণ ব্যানার্জি সাতক্ষীরায় বর্ণাঢ্য রথযাত্রা: সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন সাতক্ষীরা সদর উপজেলা সার্বজনীন পূজা মন্দিরের উদ্যোগে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব সাতক্ষীরা সদরের ডি.বি ইউনাইটেড হাইস্কুলে শহীদ আবু সাঈদ দিবস পালিত কালিগঞ্জের গোবিন্দকাটিতে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবে বিএনপি নেতা কাজী আলাউদ্দিন কালিগঞ্জে জুলাই শহীদ দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত 

করোনা আপডেট সাতক্ষীরা: উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু

রঘুনাথ খাঁ, জেষ্ঠ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বুধবার, ২২ জুলাই, ২০২০
  • ৩৯৯ বার পড়া হয়েছে

করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে তিন জনের মৃত্যু হয়েছে। বুধবার সকালে তারা মারা যান।

মৃতরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার ওবায়দুরনগর গ্রামের আছিরউদ্দিন মোড়লের ছেলে আব্দুর রহিম (৭০), একই উপজেলার ব্রহ্মরাজপুর গ্রামের নিতাই চন্দ্র মন্ডলের ছেলে সুভাষ চন্দ্র মন্ডল (৬৫) ও দেবহাটা উপজেলার শ্রীরামপুর গ্রামের দাউদ আলীর ছেলে আলকার কবীর (৫০)।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডাঃ ভবতোষ কুমার মন্ডল জানান, গত ১৮ জুলাই জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালৈর আইসোলেশন (২) এ ভর্তি হন সাতক্ষীরা সদরের ওবায়দুরনগরের আব্দুর রহমান। বুধবার ভোর ৪টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে গত ২১ জুলাই সন্ধ্যায় মেডিকল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি হন সদরের ব্রহ্মরাজপুর গ্রামের সুভাষ মন্ডল। রাত ১২টার দিকে তিনি মারা যান।

একইভাবে দেবহাটার শ্রীরামপুরের আলকার কবীরকে সর্দ্দি, কাশি ও জ্বর নিয়ে বুধবার সকাল সাড়ে ৬টার দিকে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়।
মারা যাওয়ার পর তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে।

স্বাস্থ্যবিধি মেনে তাদের লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। তাদের বাড়ি লক ডাউন করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!