বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম :
আশাশুনির বাঁকড়ার আওয়ামী লীগ কর্মী আজিজুল গ্রে প্তা র শিশুদের ‘নোবেল খ্যাত’ আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২৬ এর জন্য মনোনীত সাতক্ষীরার  সুদীপ্ত ও মুশফিক ডুমুরিয়া হাসপাতালের প্রধান ফটকের সামনে স্থা প না, রোগী যাতায়াতে বি ঘ্ন ডুমুরিয়ায় আইন শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত শ্যামনগরে খাবার পানির সংকটে থাকা ৫০ পরিবারে ব্রতীর ‌বিনামূ‌ল্যে ট্যাংক বিতরণ শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলেন হাবিবুল ইসলাম হাবিব সাতক্ষীরায় আদালত চত্বর থেকে হ্যাণ্ডকাপ পরা অবস্থায় আ সা মি প লা য় ন, কয়েক ঘণ্টা পর ফের গ্রে প্তা র গোপালগঞ্জে আসন্ন দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত  সাতক্ষীরা রেড ক্রিসেন্টের নিজস্ব ভবন নির্মাণে সহযোগিতার আশ্বাস ধসে পড়েছে বিদ্যালয়ের ছাদে, ঝুঁকিতে শিক্ষার্থীরা কুলতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নতুন ভবন নির্মাণের দাবি

গোপালগঞ্জে কর্মহীনদের মাঝে পৌর মেয়র কাজী লিয়াকত আলীর প্রধানমন্ত্রীর দেওয়া উপহার বিতরণ 

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ মে, ২০২১
  • ৩৮১ বার পড়া হয়েছে

গোপালগঞ্জ পৌর এলাকার ৪০০ কর্মহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া নগদ সহায়তা বিতরণ করা হয়েছে।

দেশজুড়ে প্রাণঘাতী করোনা (কোভিড-১৯) এর বিস্তার রোধকল্পে সার্বিক কার্যাবলী / চলাচলে বিধিনিষেধ আরোপ করায় কর্মহীন হওয়া মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া জি আর (নগদ সহায়তা) প্রদান করা হয়।

এ লক্ষ্যে বৃহস্পতিবার (৬ মে) পৌর সভার সম্মেলন কক্ষে স্বাস্থ্যবিধি মেনে পৌর এলাকার ৪০০ কর্মহীন পরিবারের মাঝে (পরিবার প্রতি নগদ পাঁচ শত টাকা) বিতরণ করা হয়েছে।

গোপালগঞ্জ পৌর মেয়র কাজী লিয়াকত আলী’র সভাপতিত্বে অনুষ্ঠানে পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মোঃ হারুন অর রশীদ, কাউন্সিলর আলীমুজ্জামান বিটু, মোঃ আল- আমিন, রোমান মোল্যা, মোঃ নাজমুল হাসান নাজিম, শাহ নাহিদ, খোদেজা বেগম, ট্যাগ অফিসার সেকেন্দার আলী সহ সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।

এ সময় পৌর মেয়র কাজী লিয়াকত আলী করোনা (কোভিড-১৯) মোকাবেলায় মাস্ক ব্যবহার নিশ্চিত করে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে পরামর্শ দেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!