
গোপালগঞ্জ পৌর এলাকার ৪০০ কর্মহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া নগদ সহায়তা বিতরণ করা হয়েছে।
দেশজুড়ে প্রাণঘাতী করোনা (কোভিড-১৯) এর বিস্তার রোধকল্পে সার্বিক কার্যাবলী / চলাচলে বিধিনিষেধ আরোপ করায় কর্মহীন হওয়া মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া জি আর (নগদ সহায়তা) প্রদান করা হয়।
এ লক্ষ্যে বৃহস্পতিবার (৬ মে) পৌর সভার সম্মেলন কক্ষে স্বাস্থ্যবিধি মেনে পৌর এলাকার ৪০০ কর্মহীন পরিবারের মাঝে (পরিবার প্রতি নগদ পাঁচ শত টাকা) বিতরণ করা হয়েছে।
গোপালগঞ্জ পৌর মেয়র কাজী লিয়াকত আলী'র সভাপতিত্বে অনুষ্ঠানে পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মোঃ হারুন অর রশীদ, কাউন্সিলর আলীমুজ্জামান বিটু, মোঃ আল- আমিন, রোমান মোল্যা, মোঃ নাজমুল হাসান নাজিম, শাহ নাহিদ, খোদেজা বেগম, ট্যাগ অফিসার সেকেন্দার আলী সহ সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।
এ সময় পৌর মেয়র কাজী লিয়াকত আলী করোনা (কোভিড-১৯) মোকাবেলায় মাস্ক ব্যবহার নিশ্চিত করে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে পরামর্শ দেন।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.