বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে আইনজীবী ফোরামের আলোচনা সভা সাতক্ষীরায় প্রকাশনা উৎসব, গল্প, কবিতা আবৃত্তি ও স্মৃতির এক সাহিত্য সন্ধ্যা অনুষ্ঠিত  আওয়ামী লীগের নৈ রা জ্যে র প্র তি বা দে সাতক্ষীরায় জাসাসের মিছিল ভোমরা স্থলবন্দরের গার্ড সুপারভাইজার কালামের বি রু দ্ধে অ বৈ ধ অ র্থ আ দা য়ে র অ ভি যো গ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে, ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান সাতক্ষীরায় অষ্টম শ্রেণির ছাত্রীকে ধ র্ষ ণে র দা য়ে যুবকের যা ব জ্জী ব ন কা রা দ ন্ড পাটকেলঘাটায় দিনে দুপুরে দু র্ধ র্ষ চু রি, নগদ টাকাসহ স্বর্ণালংকার লু ট ডুমুরিয়ার মাগুরাঘোনা ইউপি চেয়ারম্যান প্রার্থী শেখ আরশাফুল ইসলামের মহিলা সমাবেশ  তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

কালিগঞ্জে করোনা আক্রান্ত দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের চেক বিতরণ

হাফিজুর রহমান শিমুল, কালিগঞ্জ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বুধবার, ৫ মে, ২০২১
  • ৪০৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ হতে করোনা ভাইরাস আক্রান্ত, ক্ষতিগ্রস্থ দু:স্থদের মাঝে অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।

বুধবার (৫ মে) বিকাল তিনটায় কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মোঃ রবিউল ইসলামের সভাপতিত্বে উপজেলার মধ্যে তালিকাভুক্ত ত্রিশ জনের মাঝে মোট ১ লক্ষ ৫ হাজার টাকার চেক প্রদান করা হয়। এসময় প্রতিজন ৩ হাজার ৫ শত টাকা করে পেয়েছেন। স্বাস্থ্যবিধি মেনে, সামাজিক দুরত্ব বজায় রেখে চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম মোস্তফা, উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খান প্রমুখ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!