রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জমকালো আয়োজনে শিশু কিশোরদের অংশগ্রহণে সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস’র উদ্বোধন সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: আরো একজন গ্রে প্তা র শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে বালু উ ত্তো ল ন করায় একজনের কা রা দ ন্ড, ৫০ হাজার টাকা জ রি মা না সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত  সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত  ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কর্মসূচি পালন

কালিয়াকৈর উপজেলা আ’লীগের সংবাদ সম্মেলন

আমির হোসেন রিয়েল, গাজীপুর জেলা প্রতিবেদক: 
  • প্রকাশের সময় : বুধবার, ৫ মে, ২০২১
  • ৫৯৪ বার পড়া হয়েছে

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬টি ক্যাটাগরিতে বিভিন্ন পণ্য সরবরাহের জন্য দরপত্র জমাদানের নির্ধারিত তারিখ ও সময় ধার্য্য ছিল গত ৩ মে ২০২১, সকাল ৯ টা থেকে ১১ টা পর্যন্ত। কিন্ত ওই সময় দরপত্র জমাদানে বাধাগ্রস্থ করার জন্য প্রায় দেড় শতাধিক মটর সাইকেল নিয়ে বহিরাগত যুবকরা মহড়া দেয়। এদের ভয়ে অনেকেই দরপত্র জমা দিতে পারে নাই।

পরে, রাজ ড্রাগ হাউজের মালিক জনৈক ফিরোজ উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ করেন, তারঁ প্রতিনিধি দরপত্র জমা দিতে গেলে অজ্ঞাত পরিচয় ১৫/২০ জন যুবক দরপত্র ছিনিয়ে নিয়ে ছিড়ে ফেলে। তাদের অভিযোগ আওয়ামীলীগের নেতাকর্মীদের নেতৃত্বে বাধা প্রদান করা হয়েছে। পরে ২ জন দরপত্র জমা দাতা সিভিল সার্জন অফিসে লিখিত অভিযোগ দাখিল করেন। দরপত্র জমাদানে বাধা ও দরপত্র ছিড়ে ফেলে নিয়ে উপজেলা আওয়ামীলীগকে জড়িয়ে ৪ মে কয়েকটি দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়।  অপরদিকে প্রকাশিত সংবাদের প্রতি উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দের দৃষ্টি গোচর  হলে তাঁরা প্রতিবাদ জানিয়ে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

আজ ৫ মে উপজেলা আওয়ামীলীগ সভাপতি মুরাদ কবিরের শফিপুরস্থ কার্যালয়ে সকাল ১১টায় উক্ত সংবাদ সম্মেলন করেন উপজেলা আওয়ামীলীগ।

সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামীলীগ দরপত্র জমায় বাধা দান বা ছিড়ে ফেলার সাথে জড়িত নয় বলে দাবী করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুরাদ কবীর। তিনি বলেন, দলের নাম ভাঙ্গিয়ে কোন নেতাকর্মী জড়িত থাকলে তাদের বিরুদ্ধে দলীয় সিদ্ধান্ত মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন,জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক  শিকদার মোশারফ হোসেন, কালিয়াকৈর পৌর  আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম জয়সহ অন্যরা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!