বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে আইনজীবী ফোরামের আলোচনা সভা সাতক্ষীরায় প্রকাশনা উৎসব, গল্প, কবিতা আবৃত্তি ও স্মৃতির এক সাহিত্য সন্ধ্যা অনুষ্ঠিত  আওয়ামী লীগের নৈ রা জ্যে র প্র তি বা দে সাতক্ষীরায় জাসাসের মিছিল ভোমরা স্থলবন্দরের গার্ড সুপারভাইজার কালামের বি রু দ্ধে অ বৈ ধ অ র্থ আ দা য়ে র অ ভি যো গ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে, ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান সাতক্ষীরায় অষ্টম শ্রেণির ছাত্রীকে ধ র্ষ ণে র দা য়ে যুবকের যা ব জ্জী ব ন কা রা দ ন্ড পাটকেলঘাটায় দিনে দুপুরে দু র্ধ র্ষ চু রি, নগদ টাকাসহ স্বর্ণালংকার লু ট ডুমুরিয়ার মাগুরাঘোনা ইউপি চেয়ারম্যান প্রার্থী শেখ আরশাফুল ইসলামের মহিলা সমাবেশ  তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

গোপালগঞ্জের কাশিয়ানী সদর ইউনিয়নে প্রধানমন্ত্রীর দেওয়া নগদ সহায়তা বিতরণ

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১
  • ৩৭৪ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সদর ইউনিয়নে ৫০০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া নগদ সহায়তা বিতরণ করা হয়েছে।

দেশজুড়ে প্রাণঘাতী করোনা (কোভিড-১৯) এর বিস্তার রোধকল্পে সার্বিক কার্যাবলী / চলাচলে বিধিনিষেধ আরোপ করায় কর্মহীন হওয়া মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া জি আর (নগদ সহায়তা) প্রদান করা হয়।

এ লক্ষ্যে বৃহস্পতিবার স্বাস্থ্যবিধি মেনে কাশিয়ানী সদর ইনিয়নের ৯ টি ওয়ার্ডের অসহায় ও দুস্থ পরিবারের মাঝে (পরিবার প্রতি নগদ পাঁচ শত টাকা) বিতরণ করা হয়েছে।

কাশিয়ানী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মশিউর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা রথীন্দ্র নাথ রায়। বিশেষ অতিথি হিসেবে উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ মিরান হোসেন মিরান, ট্যাগ অফিসার প্রানী সম্পদ কর্মকর্তা মানবেন্দ্র মজুমদার উপস্থিত ছিলেন।

এ সময় কাশিয়ানী সদর ইউপি সচিব, বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধিগণ সহ সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!