শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
এক অদম্য ক্রান্তি – কবি তন্ময় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আশাশুনিতে ক্যাম্পেইন ডুমুরিয়ায় ভেজা কাপড় শুকাতে গিয়ে বিদ্যুৎ স্পৃ ষ্টে গৃহবধুর মৃ ত্যু পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান, পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী উপহার পেলেন শিশুদের আঁকা ছবি ডুমুরিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পৃথক অ ভি যা নে চিকিৎসক ও মহিলা আ ট ক তালায় পরিবহনের চা কা য় পি ষ্ট হয়ে গৃ হ ব ধূ নি হ ত, আ হ ত ১ সাতক্ষীরায় শিশু ও যুবদের সুরক্ষায় কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা কালিগঞ্জে ছনকা মডেল প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনঃ সভাপতি লুৎফর, সহ সভাপতি লিটন দুই দফা দাবিতে চতুর্থ দিনের কর্মবিরতি: সাতক্ষীরায় শাখা ডাকঘর কর্মীদের বিক্ষোভ, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান সাতক্ষীরার বিএনপি নেতা আলহাজ্ব মোঃ আব্দুর রউফের হস্তক্ষেপে শ্রমিক ইউনিয়নের বি রো ধ নি ষ্প ত্তি 

করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরায় দু’ জনের মৃত্যু

রঘুনাথ খাঁ, জেষ্ঠ প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০
  • ৪৩৫ বার পড়া হয়েছে

করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দু’জনের মৃত্যু হয়েছে। সোমবার রাত সাড়ে ১১টায় ও মঙ্গলবার ভোর সাড়ে ৬টায় তারা মারা যান।

মৃতরা হলেন সাতক্ষীরার শহরের কামাননগরের সৈয়দ আলীর ছেলে আব্দুর রহমান (৮০) ও দেবহাটা উপজেলার খেজুরবাড়িয়া গ্রামের সোহরাব হোসেনের স্ত্রী রহিমা খাতুন (৪৫)।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডাঃ ভবতোষ কুমার মন্ডল জানান, গত ১৪ জুলাই জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি হন শহরের কামাননগরের আব্দুর রহমান। পরদিন তার নমুনা সংগ্রহ করে যশোর প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে এ পাঠানো হয়। মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সোমবার পর্যন্ত তার নমুনা রিপোর্ট পাওয়া যায়নি।

এদিকে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে গত ১০ জুলাই সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি হন দেবহাটার খেজুরবাড়িয়া গ্রামের রহিমা খাতুন। পরদিন তার নমুনা সংগ্রহ করে যশোর প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে এ পাঠানো হয়। সোমবার রাত সাড়ে ১১টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সোমবার পর্যন্ত তার রিপোর্ট আসেনি।

স্বাস্থ্যবিধি মেনে তাদের লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। তাদের বাড়ি লক ডাউন করা হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!