বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে আইনজীবী ফোরামের আলোচনা সভা সাতক্ষীরায় প্রকাশনা উৎসব, গল্প, কবিতা আবৃত্তি ও স্মৃতির এক সাহিত্য সন্ধ্যা অনুষ্ঠিত  আওয়ামী লীগের নৈ রা জ্যে র প্র তি বা দে সাতক্ষীরায় জাসাসের মিছিল ভোমরা স্থলবন্দরের গার্ড সুপারভাইজার কালামের বি রু দ্ধে অ বৈ ধ অ র্থ আ দা য়ে র অ ভি যো গ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে, ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান সাতক্ষীরায় অষ্টম শ্রেণির ছাত্রীকে ধ র্ষ ণে র দা য়ে যুবকের যা ব জ্জী ব ন কা রা দ ন্ড পাটকেলঘাটায় দিনে দুপুরে দু র্ধ র্ষ চু রি, নগদ টাকাসহ স্বর্ণালংকার লু ট ডুমুরিয়ার মাগুরাঘোনা ইউপি চেয়ারম্যান প্রার্থী শেখ আরশাফুল ইসলামের মহিলা সমাবেশ  তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

গোপালগঞ্জে ৫০০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া নগদ সহায়তা বিতরণ (ভিডিওসহ নিউজ)

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১
  • ১১৫৭ বার পড়া হয়েছে

গোপালগঞ্জ সদর উপজেলার ১৫ নং দূর্গাপুর ইউনিয়নে ৫০০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া নগদ সহায়তা বিতরণ করা হয়েছে।

 

দেশজুড়ে প্রাণঘাতী করোনা (কোভিড-১৯) এর বিস্তার রোধকল্পে সার্বিক কার্যাবলী / চলাচলে বিধিনিষেধ আরোপ করায় কর্মহীন হওয়া মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া জি আর (নগদ সহায়তা) প্রদান করা হয়।

 

এ লক্ষ্যে বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকালে স্বাস্থ্যবিধি মেনে গোপালগঞ্জ সদর উপজেলার ১৫ নং দূর্গাপুর ইউনিয়নের ৫০০ পরিবারের মাঝে (পরিবার প্রতি নগদ পাঁচ শত টাকা) বিতরণ করা হয়েছে। এছাড়াও প্রতিটি ভিজিএফ কার্ডধারী সুবিধা ভোগীদেরকে নগদ চারশত পঞ্চাশ (৪৫০/=) টাকা প্রদান করা হয়েছে।

দূর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিব আহম্মেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে ট্যাগ অফিসার হিসাবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার বাসুদেব বিশ্বাস।

এ সময় ইউপি সচিব গোলাম রব্বানী, ইউপি সদস্য হাচান শেখ, প্রফুল্ল গোলদার, রাসেল শেখ, গোলাম কিবরিয়া, গণমাধ্যমকর্মী সহ সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!