বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন ২৩ এপ্রিল কাশিয়ানীতে রেস্টুরেন্টে নারীকে ধ র্ষ ণে র অভিযোগে কর্মচারী গ্রে প্তা র সুন্দরবনের মধু আহরণ ও জ ল দ স্যু নি র্মু ল কার্যক্রমের উদ্বোধন সাতক্ষীরা বড়বাজারে ভবন নির্মাণে নির্দেশনা না মেনে পুরোনো দোকানের গা ঘেঁষে বহুতল ভবন নির্মাণ: আ ত ঙ্কে ব্যবসায়ীরা আশাশুনিতে ৮০০ লিটার পেট্রোল জ ব্দ, ১০ হাজার টাকা জ রি মা না, জ ব্দ কৃ ত তেল ন্যায্যমূল্যে বিক্রি গোপালগঞ্জে শ্বশুরকে হ ত্যা র দা য়ে জামাতাকে যা ব জ্জী ব ন কা রা দ ণ্ড  কালিগঞ্জে প্রত্যয় গ্রুপের বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন তীব্র জ্বালানি সংকটে ভোমরা স্থলবন্দর! আমদানি রপ্তানি ব্যাহত  দেবহাটায় নিবন্ধিত ও কমিউনিটির শিশুদের ব্যতিক্রমধর্মী জন্মদিন (বার্থডে বাউন্স ব্যাক) উদযাপন ও শিক্ষা উপকরণ বিতরণ কালিগঞ্জে অ স্ত্র মা ম লা য় ডা কা ত সর্দার ইয়ার আলীর ৭ দিনের রি মা ণ্ড ম ঞ্জু র

আজকের সাতক্ষীরার সম্পাদক মহসিন হোসেন বাবলুর মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২০
  • ৪৫৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার সম্পাদক মহসিন হোসেন বাবলু রবিবার দিবাগত রাত ১টায় ২০ মিনিটে সাতক্ষীরা শহরের আট পুকুর এলাকায় নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি………..রাজেউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি স্ত্রী, দুই মেয়ে, ভাই-বোন ও আত্মীয় স্বজনসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন।

১৯ জুলাই রবিবার বাদ জোহর সাতক্ষীরা শহরের কাশেমপুর মাদ্রাসা ময়দানে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক দৃষ্টিপাতের সম্পাদক জি এম নুর ইসলাম, পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর, দৈনিক দৃষ্টিপাতের নির্বাহী সম্পাদক আবু তালেব মোল্যা, আবুল হোসেন প্রমুখ ব্যক্তিবর্গ। জানায়ায় ইমামতি করেন মাওলানা ইউসুফ আলি। মরহুমের গ্রামের বাড়ি সদর উপজেলার দেবনগর গ্রামে বিকেল ৪টায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন হাফেজ মো. সাব্বির হোসেন। জানাযা শেষে নিজ গ্রাম দেবনগরে পারিবারিক কবরস্থানে বাবা’র কবরের পাশে তাকে সমাহিত করা হয়।

এর আগে সকাল ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের নেতৃবৃন্দ মরহুম মহসিন হোসেন বাবলুর নিজ বাড়ি আট পুকুর গিয়ে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। তাঁর আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জি এম নুর ইসলাম, সহ-সভাপতি কাজী শওকত হোসেন ময়না, সাধারণ সম্পাদক মোজাফ্্ফর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান বাচ্চু, অর্থ সম্পাদক মো: আবুল কালাম, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক শাকিলা ইসলাম জুঁই, দপ্তর সম্পাদক আহসানুর রহমান রাজীব, নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা কালিদাস রায়, হাবিুবর রহমান, রামকৃষ্ণ চক্রবর্তী, কামরুল হাসান, মোহাম্মদ আলী সুজনসহ সাতক্ষীরা প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!