শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম :
আলহাজ্ব মো. আব্দুর রউফের ঐকান্তিক প্রচেষ্টায় সরকারের বিশেষ বরাদ্দের উন্নয়নের ছোয়ায় আলোকিত হবে সাতক্ষীরা-২ আসন গোপালগঞ্জে নজরুল বর্ষের উদ্বোধন  তালার ফুলবাড়ী সেলুন দোকানের মোটরসাইকেল চু রি সাতক্ষীরা সদর উপজেলায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ ও সার বিতরণ দেবহাটায় ১,০৩৫ বোতল ফে ন্সি ডি ল স হ মা দ ক ব্যবসায়ি আ ট ক সরকারি সম্পদ নিজের সম্পদ মনে করে সংরক্ষণ করতে হবে: সাংসদ মুহাদ্দিস আব্দুল খালেক জলবায়ু সাংবাদিকতায় ‘হেড ক্লাইমেট মিডিয়া অ্যাওয়ার্ড’ ঘোষণা, ৩০ জুলাই পর্যন্ত সংবাদ ও ডকুমেন্টরি জমার আহ্বান সাতক্ষীরা সদর হাসপাতালের সভাপতি হিসেবে এমপি মুহাদ্দিস আব্দুল খালেকের প্রথম সভা ফলোআপ: কালিগঞ্জে ঘের ব্যবসায়ি সঞ্জীব সরকার হ ত্যা! থানায় মা ম লা, গ্রে প্তা র -১ ডুমুরিয়ায় মাছের ঘেরে বি লী ন সড়ক, জন দূ র্ভো গ চরমে

টুঙ্গিপাড়ায় ডিপিএইচই’র ভ্রাম্যমান পানি শোধনাগার, সুপেয় পানি পেয়ে খুশি পৌরবাসী

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১
  • ২৯০ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌর মেয়রের চাহিদা মতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ডিপিএইচই)-এর বাস্তবায়নে ভ্রাম্যমান পানি শোধনাগারের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে পৌর মেয়র শেখ তোজাম্মেল হোসেন টুটুল নিজে উপস্থিত থেকে এ কার্যক্রমের শুভ সূচনা করেন।

দেশের অধিকাংশ নদ-নদী, খাল-বিল ও হাওয়ের পানিতে বছরের এসময় লবনাক্ততার পরিমাণ মাত্রাতিরিক্ত হারে বেড়ে যায়। ফলে এসময় উক্ত প্রাকৃতিক উৎস থেকে প্রাপ্ত পানি ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে। মাত্রাতিরিক্ত লবণাক্ত পানি ব্যবহার করে ডায়রিয়া সহ নানাবিধ পানিবাহিত রোগে আক্রান্ত হয় দেশের বৃহত্তর জনগোষ্ঠীর এক অংশ।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়াও এর ব্যাতিক্রম নয়। প্রতিবছর এ সময়ে টুঙ্গিপাড়ার জনসাধারণ সুপেয় পানির অভাব বোধ করেন আর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সেই অভাব মেটাতে সচেষ্ট থাকেন। পবিত্র রমজান মাস ও করোনা (কোভিড-১৯) পরিস্থিতি বিবেচনায় টুঙ্গিপাড়া পৌর মেয়রের উদ্যোগে, গোপালগঞ্জ জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে টুঙ্গিপাড়া পৌরবাসীর সুপেয় পানির চাহিদা মেটাতে ভ্রাম্যমান পানি শোধনাগার প্লান্ট ( পিকআপ ভ্যানে স্থাপিত) স্থাপন করা হয়েছে।

এ সময় টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম, জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী দীপক চন্দ্র তালুকদার, টুঙ্গিপাড়া উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী প্রদীপ কুমার, পৌর কাউন্সিলর মঈনুল ইসলাম অপু সহ অন্যান্য কাউন্সিলরগণ ও পৌরবাসীরা উপস্থিত ছিলেন।

কঠিন এ মুহূর্তে পৌরবাসী সুুুুপেয় নিরাপদ পানি পেয়ে ভীষণ খুশি হয়েছেন। পৌরমেয়র স্বাস্থ্যবিধি মেনে সকলকে নিরাপদ ও সুপেয় পানি সংগ্রহ করে ব্যবহার করতে আহ্বান জানান।

এ বিষয়ে গোপালগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী দীপক চন্দ্র তালুকদার বলেন, টুুুঙ্গিপাড়া পৌর মেয়রের চাহিদা মতে আজ আমরা টুঙ্গিপাড়া পৌরবাসীকে নিরাপদ সুপেয় পানি সরবরাহের লক্ষ্যে আধুনিক প্রযুক্তি সম্বলিত (পিকআপ ভ্যানে স্থাপিত ) ভ্রাম্যমাণ পানি শোধনাগার প্লান্ট হস্তান্তর করেছি। ভ্রাম্যমাণ পানি শোধনাগারে নদ-নদী, খাল-বিল, পুকুর-জলাশয় থেকে সংগৃহীত অপরিশোধিত পানি দ্রুত সময়ের মধ্যে রোগজীবাণু ধ্বংস করে সুপেয় পানিতে রুপান্তর করে। যা শতভাগ নিরাপদ ও ব্যবহার উপযোগী। টুঙ্গিপাড়ায় লবণাক্ত পানির সমস্যা স্বাভাবিক না হওয়া পর্যন্ত ভ্রাম্যমাণ পানি শোধনাগারের মাধ্যমে পানি সরবরাহ করা হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!