রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জমকালো আয়োজনে শিশু কিশোরদের অংশগ্রহণে সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস’র উদ্বোধন সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: আরো একজন গ্রে প্তা র শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে বালু উ ত্তো ল ন করায় একজনের কা রা দ ন্ড, ৫০ হাজার টাকা জ রি মা না সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত  সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত  ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কর্মসূচি পালন

গোপালগঞ্জ জেলা প্রাণিসম্পদ দপ্তরের ব্যবস্থাপনায় ভ্রাম্যমান গাড়িতে ডিম, দুধ ও মাংস বিক্রয় (ভিডিওসহ)

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ এপ্রিল, ২০২১
  • ১৫৯৪ বার পড়া হয়েছে

দেশজুড়ে প্রাণঘাতী করোনা (কোভিড-১৯) পরিস্থিতি বিবেচনায় ও পবিত্র মাহে রমজান উপলক্ষে জনসাধারণের প্রাণিজ পুষ্টি নিশ্চিত করণে সরকারি নির্দেশনায় গোপালগঞ্জ জেলা প্রাণিসম্পদ দপ্তরের ব্যবস্থাপনায়, বাংলাদেশ ডেইরী ফার্মার্স এসোসিয়েশন (বিডিএফএ) / বাংলাদেশ পোল্ট্রি ফার্মার্স এসোসিয়েশন (বিপিএফএ) -এর সহযোগিতায় ভ্রাম্যমান গাড়িতে মুরগির ডিম, গরুর দুধ ও মুরগির মাংস বিক্রয়ের কার্যক্রম চলমান রয়েছে।

 

রোববার সকালে এ কার্যক্রমের তদারকি করেন গোপালগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আজিজ আল মামুন।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ডিএলও) গণমাধ্যমকে জানান, কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় ও পবিত্র মাহে রমজান উপলক্ষে জনসাধারণের প্রাণিজ পুষ্টি নিশ্চিত করণে সরকারি নির্দেশনায় গোপালগঞ্জ জেলা প্রাণিসম্পদ দপ্তরের ব্যবস্থাপনায়, বাংলাদেশ ডেইরী ফার্মার্স এসোসিয়েশন (বিডিএফএ) / বাংলাদেশ পোল্ট্রি ফার্মার্স এসোসিয়েশন (বিপিএফএ) -এর সহযোগিতায় ভ্রাম্যমান গাড়িতে ন্যায্য মূল্যে মুরগির ডিম (প্রতিটি ৭ টাকা), গরুর দুধ (প্রতি লিটার ৬০ টাকা) ও জীবন্ত মুরগির মাংস (ব্রয়লার মুরগি প্রতি কেজি ১২৫ টাকা, কক মুরগি প্রতি কেজি ১৬০ টাকা এবং সোনালী মুরগি প্রতি কেজি ২০০ টাকা) বিক্রয়ের কার্যক্রম ইতোমধ্যেই শুরু করা হয়েছে। জেলার জনসাধারণ অবশ্যই মাস্ক ব্যবহার করে ও স্বাস্থ্যবিধি মেনে তাদের প্রয়োজনীয় পণ্যগুলো ভ্রাম্যমাণ এ গাড়িগুলো থেকে নগদ মূল্যে ক্রয় করতে পারছেন। গাড়িগুলো প্রতিদিন শহরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে এগুলো বিক্রি করছে।

এ সময় গোপালগঞ্জ সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ইউএলও) ডা. গোবিন্দ চন্দ্র সরদার, ভেটেরিনারি সার্জন ডা. প্রিয়াংকা রানী মোদক, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা (এলইও) কৃষিবিদ ইতি সালেহীন, গোপালগঞ্জ ডেইরী ফার্মার্স এসোসিয়েশন -এর সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান, লাইভ স্টক সার্ভিস প্রোভাইডার (এলএসপি) বিশ্বজিৎ কর প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!