
করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকার ঘোষিত গত সোমবার থেকে দেশজুড়ে একসপ্তাহের লকডাউন চলছে। গোপালগঞ্জ জেলা প্রশাসন জনসাধারণকে নিরাপদে রাখতে সরকার ঘোষিত লগডাউন কার্যকরে ব্যস্ত সময় পার করছেন।
এদিকে লকডাউনের কারণে গোপালগঞ্জ ও তার পার্শ্ববর্তী এলাকার মৌসুমী ফল (তরমুজ ও বাঙ্গি) বিপণনকারী ব্যবসায়ীরা পড়েছেন বিপাকে। সময় বেঁধে দেওয়ায় তারা সঠিক সময়ে পচনশীল এই ফলগুলো ঠিকভাবে বিপণন করতে না পেরে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

আজ সকালে সরেজমিনে গোপালগঞ্জ পাইকারি ফলের বাজার আমাদের প্রতিনিধি এসব তথ্য জানান।

এ বিষয়ে গোপালগঞ্জ বড়বাজার ফল ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ নাজমুল ইসলাম বলেন, তরমুজ ও বাঙ্গি একটি পচনশীল পণ্য, এগুলো সংরক্ষণ করার মতো আমাদের এখানে পর্যাপ্ত সুযোগ-সুবিধা নেই। তাই সরকারের কাছে আমাদের আকুল আবেদন আমাদেরকে প্রতিদিন সন্ধ্যা ৬ টা পর্যন্ত সময় দিলে আমরা স্বাস্থ্যবিধি মেনে এ পণ্যগুলো বিপণন করে ভোক্তা-সাধারণের মাঝে পৌঁছে দিয়ে অর্থনীতির চাকা সচল রাখতে সক্ষম হবো।