শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তালার ফুলবাড়ী সেলুন দোকানের মোটরসাইকেল চু রি সাতক্ষীরা সদর উপজেলায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ ও সার বিতরণ দেবহাটায় ১,০৩৫ বোতল ফে ন্সি ডি ল স হ মা দ ক ব্যবসায়ি আ ট ক সরকারি সম্পদ নিজের সম্পদ মনে করে সংরক্ষণ করতে হবে: সাংসদ মুহাদ্দিস আব্দুল খালেক জলবায়ু সাংবাদিকতায় ‘হেড ক্লাইমেট মিডিয়া অ্যাওয়ার্ড’ ঘোষণা, ৩০ জুলাই পর্যন্ত সংবাদ ও ডকুমেন্টরি জমার আহ্বান সাতক্ষীরা সদর হাসপাতালের সভাপতি হিসেবে এমপি মুহাদ্দিস আব্দুল খালেকের প্রথম সভা ফলোআপ: কালিগঞ্জে ঘের ব্যবসায়ি সঞ্জীব সরকার হ ত্যা! থানায় মা ম লা, গ্রে প্তা র -১ ডুমুরিয়ায় মাছের ঘেরে বি লী ন সড়ক, জন দূ র্ভো গ চরমে গাইবান্ধায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী হ ত্যা র প্র তি বা দে শ্যামনগরে বি ক্ষো ভ মি ছি ল সাতক্ষীরা সদরে সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারের মাঝে ফ্যামিলি কিটস বিতরণ

সাতক্ষীরা জেলা দলিল লেখক সমিতি’র নির্বাচন সম্পন্ন: সভাপতি হায়দার ও সম্পাদক আজাদ

আব্দুর রহমান, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বুধবার, ৭ এপ্রিল, ২০২১
  • ৪১১ বার পড়া হয়েছে

সাতক্ষীরা সদর সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সমিতির নিজস্ব কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে মো. হায়দার আলী ৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রুহুল কুদ্দুস পেয়েছেন ৪৩ ভোট। সহ সভাপতি (লটারীতে) পদে জি.এম আব্দুর রহিম ৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. মিজানুর রহমান পেয়েছেন ৫২ ভোট। সাধারণ সম্পাদক পদে শেখ আজাদ হোসেন ৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. হুমাউন কবির পেয়েছেন ৫২ ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. নাছির উদ্দীন ৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ মুরাদ হোসেন পেয়েছেন ৩৭ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে মো. নাহিদ সুলতান শাহিন ৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ ইসতিয়াক আহমেদ পেয়েছেন ৫০ ভোট। দপ্তর সম্পাদক পদে মো. আতাউর রহমান ৬১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. জাহাঙ্গীর আলম মুন্না পেয়েছেন ৪৩ ভোট। প্রচার সম্পাদক পদে মো. আবু হাসান ৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মহিদুল ইসলাম পেয়েছেন ৫০ ভোট।

নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার ছিলেন মাকসুদ খান ও সহকারী নির্বাচন কমিশনার ছিলেন রফিকুল ইসলাম, দিপু, আনিছুর ও হাফিজুর রহমান। সহকারী হিসেবে ছিলেন জিল্লু ও রাবি। নির্বাচনে ১১৩ জন ভোটারের মধ্যে ১০৭ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এরমধ্যে ২টি ভোট বাতিল হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!