রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
সারাদেশের কা রা ব ন্দি সাংবাদিকদের মু ক্তি র দা বি তে সাতক্ষীরায় অ ব স্থা ন কর্মসূচি তালায় ১৫ বছর ধরে শি ক ল ব ন্দী মিতুর হৃদয় বিদারক জীবনযুদ্ধ! জমকালো আয়োজনে শিশু কিশোরদের অংশগ্রহণে সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস’র উদ্বোধন সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: আরো একজন গ্রে প্তা র শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে বালু উ ত্তো ল ন করায় একজনের কা রা দ ন্ড, ৫০ হাজার টাকা জ রি মা না সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত  সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত  ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ

তালায় প্রতিবন্ধী আপনের পাশে দাঁড়ালো গ্রীন ম্যান

সেলিম হায়দার, তালা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : রবিবার, ২১ মার্চ, ২০২১
  • ৪১০ বার পড়া হয়েছে

সাতক্ষীরা তালা উপজেলার নগরঘাটা গ্রামে বসবাসকারী দরিদ্র পিতার জেষ্ঠ পুত্র আবির হোসেন আপন (১১)। জন্ম থেকে হাঁটা-চলা, কথা বলা কোনটাই পারে না সে। সাতক্ষীরা সদর হাসপাতালসহ জেলার কয়েকজন শিশু বিশেষজ্ঞ ডাক্তারদের থেকে চিকিৎসা নিয়েছেন। পরিবারের আর্থিক স্বচ্ছলতা না থাকায় তাকে একটি হুইল চেয়ার কিনে দেয়া সম্ভব হচ্ছিলো না।

পরবর্তিতে চিকিৎসা সেবা নিতে নিতে আর্থিকভাবে অসহায় আপনের পরিবারের পাশে দাঁড়ালো গ্রীন ম্যান নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। শনিবার গ্রীন ম্যান পরিবারের সদস্যরা একটি নতুন হুইল চেয়ার উপহার দেয় আপনকে। এ সময় গ্রীন ম্যান সংগঠনের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ইমরান রাবি, মেহেদী হাসান সজীব, মুশফিকুর রহমান, সুজয় চক্রবর্ত্তী, সাকিব খান, ফাহিম খান প্রমুখ।

গ্রীন ম্যান সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ইমরান রাবি জানান, ‘সুবিধাবঞ্চিত শিশুদের যদি সঠিক পরিচর্যা ও যত্ন নেয়া হয়, তাহলে তারাও একদিন দেশের সম্পদে পরিণত হবে। আমরা সর্বদা আমাদের সাধ্যমত এই সুবিধাবঞ্চিত শিশুদের পাশে থাকার চেষ্টা করবো।’

প্রসঙ্গত, ২০১৭ সাল থেকে “শান্তিতে, শিক্ষায়, সবুজায়নে আমরা” এই মূলমন্ত্র সামনে রেখে তালা উপজেলার শিক্ষা, পরিবেশ ও সুবিধাবঞ্চিতদের নিয়ে কাজ করে যাচ্ছে গ্রীন ম্যান সংগঠন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!